Bangla News

Basanta Utsav 2026: বসন্ত উৎসবে আপনি কি সোনাঝুরি হাট যাওয়ার পরিকল্পনা করেছেন? আগে জেনে নিন বিস্তারিত, নাহলে বিপদে পড়তে পারেন

বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ৬ই মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বসন্ত উৎসব পালন করবে তারা। ফলে কোনও বহিরাগতদের এই বসন্ত উৎসবে প্রবেশ করতে দেওয়া হবে না। আসলে বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতীর বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

Basanta Utsav 2026: পরিবেশ নষ্ট করে সোনাঝুরির হাটে এবারে বসন্ত উৎসব খেলার আয়োজন করা হচ্ছে না

হাইলাইটস:

  • এই বছর সোনাঝুরির হাটে বসন্ত উৎসব খেলার আয়োজন করা হচ্ছে না
  • পরিবেশ ভারসাম্য যাতে কোনও ভাবেই নষ্ট না হয় সেই চিন্তা ভাবনা থেকেই সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি
  • এর আগে পরিবেশকর্মী সুভাষ দত্ত বীরভূম জেলাশাসক এর কাছে ই-মেল পাঠিয়ে এই আবেদন জানিয়েছিলেন

Basanta Utsav 2026: মার্চ মাসের ৩ তারিখ সারা বাংলা জুড়ে পালিত হবে বসন্ত উৎসব। চারদিকে পলাশ এবং কৃষ্ণচূড়া ফুল ভরে যাওয়ায় বোঝাই যাচ্ছে বসন্ত আসছে। শীতের আমেজকে দূরে সরিয়ে এখন বাংলায় বসন্তের আগমন ঘটেছে। আর বসন্ত উৎসব মানেই বাঙালিরা এক কথায় জানেন কবিগুরুর শান্তিনিকেতনের নাম। তবে পর্যটকদের জন্য খারাপ খবর, বিগত বেশ কয়েক বছরের মতো এই বছরও শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব।

We’re now on WhatsApp – Click to join

বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ৬ই মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বসন্ত উৎসব পালন করবে তারা। ফলে কোনও বহিরাগতদের এই বসন্ত উৎসবে প্রবেশ করতে দেওয়া হবে না। আসলে বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতীর বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে দেশ এবং বিদেশের পর্যটকেরা সোনাঝুরির হাটে এসে বসন্ত উৎসবের আমেজ অনুভব পারতেন।

সূত্রের খবর, এই বছর পর্যটকেরা সেই আনন্দও অনুভব করতে পারবেন না। প্রসঙ্গত কয়েক দিন আগে বিখ্যাত পরিবেশকর্মী সুভাষ দত্ত বীরভূম জেলাশাসক এর কাছে ই-মেল পাঠিয়ে আবেদন জানিয়েছিলেন যে, যাতে কোনভাবেই এই বছর পরিবেশ নষ্ট করে সোনাঝুরির হাটে বসন্ত উৎসবের আয়োজন না করা হয়।

এর পাশাপাশি বসন্ত উৎসব অর্থাৎ দোলের দিন শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা। তাদের দাবি, বসন্ত উৎসবের দিন এখানে পর্যটকদের ব্যাপক ভিড় হয়। সেদিন যদি সোনাঝুরি হাট খোলা থাকে, তবে ভিড় আরও বাড়তে পারে। এর পাশাপাশি অনেক পর্যটক আবির ও বিভিন্ন রঙে মেতে ওঠেন, যার ফলে সোনাঝুরির সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে।

Read more:- রঙ খেলার আগে, বাড়িতে অবশ্যই রঙগুলি পরীক্ষা করে নিন, অন্যথায় ত্বকের গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি বৈঠক করে সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন, আগামী ৩রা ও ৪ঠা মার্চ এই দুই দিনই সোনাঝুরি হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে তারা বোলপুর বন দফতরে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন। বন দফতরের কাছে তাদের একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে বন দফতর যেন পর্যটক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং হাট এলাকা ও সংলগ্ন অরণ্যাঞ্চলে কেউ যেন পরিবেশের ক্ষতি না করতে পারে, তা নিশ্চিত করে।

এই রকম দোল বা হোলি সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button