Bangla News

Bangladesh News: কথায় আছে ‘লাভের গুড় পিঁপড়ে খায়’! সুখের দিন শেষ হতেই এবার বিএনপির বিরুদ্ধে ক্ষোভ জামাতের

একটি করে পার্টি অফিস খুলছে আওয়ামি লিগের, আর বিএনপির উপর ক্ষোভে ফুঁসছেন তাঁরা। বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় মৃত্যুপথযাত্রী হয়ে পড়ায় থমকে গিয়েছিল দলের কার্যক্রম। 

Bangladesh News: বিএনপির বিরুদ্ধে ফুঁসছে জামাত! এদিকে হাসিনাকে নিয়ে কি ভারতের সাথে লড়াই চাইবেন তারেক?

হাইলাইটস:

  • ইতিমধ্যেই বাংলাদেশের গদিতে বসেছেন জিয়াপুত্র তারেক
  • তাই এবার বিএনপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল জামাত
  • অন্যদিকে শেখ হাসিনার কি দেশে ফেরার সম্ভাবনা রয়েছে?

Bangladesh News: একে কি বলবেন, ‘নেপোয় মারে দই’ নাকি, ‘লাভের গুড় পিঁপড়ে খায়’? নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লা, সজীব ভুঁইয়াদের মুখ বাংলাদেশে ভোটের ফলপ্রকাশের পর জাস্ট দেখা যাচ্ছে না! থমথমে চেহারা। ভেঙে গিয়েছে স্বর। গো-হারা হেরেছে জামাত জোট। এক রাতেই প্রশাসনের মুখটাও বদলে গিয়েছে। দেশজুড়ে তাদের কর্মীদের উপর হামলাতেও পাত্তা দিচ্ছে না পুলিশ। সুখের দিন শেষ হতেই এবার নিরাপত্তার অভাব বোধ করছেন নেতারা।

We’re now on WhatsApp- Click to join

একটি করে পার্টি অফিস খুলছে আওয়ামি লিগের, আর বিএনপির উপর ক্ষোভে ফুঁসছেন তাঁরা। বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় মৃত্যুপথযাত্রী হয়ে পড়ায় থমকে গিয়েছিল দলের কার্যক্রম।

আওয়ামি লিগের পরোক্ষ সমর্থনে পদ্মাপারে ১৮ মাস পরে হল পালাবদল। বিএনপি প্রার্থীরা প্রচারে নেমে বুঝতে পারেন জামাতে-বিরোধী আওয়ামি সমর্থকদের সমর্থন পেলে তাঁরাই জিতবেন।

We’re now on Telegram- Click to join

তারেক শেখ হাসিনাকে নিয়ে ভারতের সাথে লড়াই চাইবেন না বলেই অনুমান কূটনৈতিক মহলের। তিনি জানেন ঐতিহাসিক কারণে কখনওই ঢাকার হাতে শেখ হাসিনাকে তুলে দেবে না নয়াদিল্লি। সেই প্রেক্ষাপটে এবার শেখ হাসিনাকে উপেক্ষা করাই হতে পারে তাঁর নীতি।

আওয়ামি লিগের কর্মীরা উল্লসিত হলেও হাসিনার সসম্মানে দেশে ফেরার সম্ভাবনা কতটা?

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভেঙে গিয়েছিল পদ্মাপারে দুই অবিসংবাদিত নেত্রীর মেরুকরণ। দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়েই জিয়াপুত্র প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন না তো এই ‘বঙ্গবন্ধু’-কন‌্যা? কারণ তারেক এবার ৫ বছর থাকছেনই। ৮০ ছুঁইছুঁই শেখ হাসিনা ৫ বছর পর পা দেবেন ৮৫-তে। তারপর! এটা ঠিক যে, দিনের শেষে ভোটের ফলই স্বস্তি এনেছে ওপার বাংলায়।

Bangladesh News

হাসিনার পতনের পর মাত্র দেড় বছরে দাদাগিরি, দখলদারি এবং দুর্নীতিতে মানুষ তিতিবিরক্ত। তাদের জন‌্য প্রতিবেশী ভারতের সাথে অহেতুক সীমান্ত উত্তেজনার সৃষ্টি। কোথায় বাংলাদেশের অগ্রগতির কথা বলা হবে, তা না করে এবার ‘সেভেন সিস্টার্স’ দখল নিয়ে হুমকি।

বিএনপি নেতৃত্ব বলছে, তাঁরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। কাউকে ‘নিষিদ্ধ’ করার পক্ষে তারা নয়। তবে লিগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠলেও শেখ হাসিনার পক্ষে দেশে ফিরেও রাজনীতি করা সম্ভব নয়। কারণ জুলাই গণহত‌্যা-সহ বিভিন্ন অতীত ঘটনাকে জড়িয়ে তাঁকে ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত। তারেক কি তাঁকে ‘মুক্তি’ দেবেন? হাসিনার জন‌্যই ১৭ বছর তিনি দেশে ফিরতে পারেননি। ফেঁসেছিলেন খুন-দুর্নীতির মামলায়। ভাইয়ের মৃত্যু হয়েছে, দেখতেও আসতে পারেননি। মা জেলবন্দি হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, দেখতে হয়েছিল ভিডিও কলে।

Read More- ‘এটি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়’…, BNP ক্ষমতায় আসতেই সরাসরি মুখ খুলেছেন শেখ হাসিনা!

এরপরও কি হাসিনা সম্পর্কে তারেকের কোনও মায়া-দয়া থাকার কথা নয়। ফলে তিনি কি ‘প্রতিশোধ’ নেবেন, নাকি ‘উদার’ হবেন, সেটা সময়ই বলবে। তারেক হাসিনাকে নিয়ে ভারতের সাথে লড়াই চাইবেন না বলেই অনুমান কূটনৈতিক মহলের। এই প্রেক্ষাপটে হাসিনাকে উপেক্ষা করাই হতে পারে তাঁর নীতি। তাঁকে ফিরিয়ে দিতে ভারতের উপর তিনি যেমন শর্ত বা চাপ বাড়াবেন না, তেমন হাসিনার বিরুদ্ধে মামলাও প্রত‌্যাহার করা হবে না। এতে সাপও মরবে, আর লাঠিও ভাঙবে না।

তবু ইতিহাস মনে করায় অতীত। ৪৫ বছর আগে এই হাসিনাকেই দেশে ফিরিয়ে আনেন তাঁর পিতৃদেব জিয়াউর রহমান। বাবার পথেই কি হাঁটবেন ছেলে? না কি অন্তরালেই শেষ হবে মুজিব-কন‌্যার এই কাহিনি?

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button