Bangladesh Election 2026: শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বাংলাদেশে ভোট! কে বসবে এবার পদ্মাপারের সিংহাসনে?
অবশেষে আজ বাংলাদেশে সাধারণ নির্বাচন। ২০২৪ সালের জুলাই মাসে, শেখ হাসিনার পদত্যাগের পর, আজ প্রথম ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন ১২ কোটিরও বেশি মানুষ। খাতায় কলমে মোট আসন সংখ্যা হল ৩০০।
Bangladesh Election 2026: ইতিমধ্যেই শুরু ভোটের লড়াই! হাসিনার পরবর্তী জমানায় কে বসবে এবারের গদিতে?
হাইলাইটস:
- আজ অর্থাৎ বৃহস্পতিবার ওপার বাংলার নির্বাচন
- পরবর্তী সরকার বেছে নিতে অবশেষে ভোটাধিকার
- বাংলাদেশের ১২ কোটিরও বেশি মানুষ দেবেন ভোট
Bangladesh Election 2026: আজ বাংলাদেশে নির্বাচন। শেখ হাসিনার পতনের পর কে বসবে পদ্মাপারের সিংহাসনে? বাংলাদেশে পরবর্তী সরকার বেছে নিতে অবশেষে ভোটাধিকার প্রয়োগ করবেন আজ বাংলাদেশের ১২ কোটিরও বেশি ভোটার। বাংলাদেশে ভোটের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে অবধি চলবে এই ভোটগ্রহণ।
We’re now on WhatsApp- Click to join
শেখ হাসিনা সরকারের পতনের পর কে বসবে গদিতে?
অবশেষে আজ বাংলাদেশে সাধারণ নির্বাচন। ২০২৪ সালের জুলাই মাসে, শেখ হাসিনার পদত্যাগের পর, আজ প্রথম ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন ১২ কোটিরও বেশি মানুষ। খাতায় কলমে মোট আসন সংখ্যা হল ৩০০। তবে ১ জন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে মোট ২৯৯টি আসনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে অবধি চলবে এই ভোটগ্রহণ। মূলত, লড়াই খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সাথে হবে জামাত-জোটের।
We’re now on Telegram- Click to join
বাংলাদেশে ৩০ বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন, যেখানে খালেদা জিয়া এবং শেখ হাসিনা নেই। খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং শেখ হাসিনা দেশছাড়া। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজই জুলাই সনদ নিয়েই হবে গণভোট। গত নভেম্বরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী ৪টি বিষয়ের উপরই একটি প্রশ্নের ভিত্তিতে গণভোট হবে। ফলে প্রত্যেক ভোটারকে দিতে হবে দু’টো করে ভোট।
যেভাবে ভোট দিবেন!
শিরোনাম দেখে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে- এ আবার কেমন কথা! ভোট দেওয়াও কি শিখতে হয়! আসলেই তো শিখতে হবার কথ ছিলো না। কিন্তু আমাদের নির্বাচনতো দির্ঘ ষোল বছর নির্বাসনে ছিল। আর তাই মৌলিক অধিকারের এই অন্যতম আয়োজন আজ অনেকের কাছেই অচেনা।
এবারের নির্বাচন… pic.twitter.com/2ILwWAbvcy
— Chief Adviser of the Government of Bangladesh (@ChiefAdviserGoB) January 25, 2026
অডিও বার্তায় তীব্র আক্রমণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
গত বছরের শেষদিকে বাংলাদেশের নির্বাচনকে প্রহসন বলে অভিযোগ করে, অডিও বার্তায় তীব্র আক্রমণ করুন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিও বার্তায় বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটের নামে একটা প্রহসন করতে যাচ্ছে। যেখানে আওয়ামি লিগের প্রায় ৫০% ভোট আমাদের। এদেরকে বাদ রেখে তারা কার ভোট করতে চায়?
বাংলাদেশের ১২ কোটিরও বেশি মানুষ প্রয়োগ করবেন ভোটাধিকার
পিটিআই সূত্রে খবর, বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৪ হাজার ভোটকেন্দ্রকে স্পর্শকাতর বলেই চিহ্নিত করেছে ওপার বাংলার পুলিশ। আজ গোটা বাংলাদেশে মোতায়েন থাকবে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী। এছাড়া ড্রোন, বডিক্যামেও চলবে বিশেষ নজরদারি। বাংলাদেশে এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৬ কোটি ৪৮ লক্ষ ২৫ হাজার এবং মহিলা ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লক্ষ ৮৫ হাজার।
এইরকম আরও নির্বাচন বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







