Bangla News

Amit Shah West Bengal Visit: আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মায়াপুরের ইসকনে দেড় ঘণ্টার কর্মসূচিতে হাজির থাকবেন অমিত শাহ

হেলিপ্যাড থেকে তিনি মন্দির চত্বরে যাবেন গল্ফ কার্টে। সেই পথের দু’পাশে হবে নাম সংকীর্তন। মন্দির চত্বরে অমিত শাহকে স্বাগত জানাতে থাকছে মিনিট পাঁচেকের অনুষ্ঠান।

Amit Shah West Bengal Visit: ইসকনের অনুষ্ঠানেই যোগ দিতে বঙ্গ সফরে অমিত শাহ, আজ কোন বিশেষ বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

হাইলাইটস:

  • আজ বুধবার, মায়াপুরের ইসকনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন
  • কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করেই মায়াপুরে রওনা দেবেন অমিত শাহ

Amit Shah West Bengal Visit: আজ, দুপুরে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী যোগ দিতে মায়াপুরের ইসকনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে অমিত শাহ। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ তাঁর মায়াপুরে নামার কথা রয়েছে।

We’re now on WhatsApp- Click to join

হেলিপ্যাড থেকে তিনি মন্দির চত্বরে যাবেন গল্ফ কার্টে। সেই পথের দু’পাশে হবে নাম সংকীর্তন। মন্দির চত্বরে অমিত শাহকে স্বাগত জানাতে থাকছে মিনিট পাঁচেকের অনুষ্ঠান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বৈদিক গুরুকুলের ছাত্রেরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্বাগত জানাবে।

We’re now on Telegram- Click to join

মন্দিরের ভিতরে অমিত শাহকে ইসকনের জয়পতাকা স্বামী স্বাগত জানাবেন। মায়াপুরে অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়ক পথে প্রথমে ইসকনের শঙ্খ ভবনে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকেই দর্শন করবেন রাধামাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ। মন্দিরে তাঁর ভগবানের আরতি করারও কথা রয়েছে। এরপর মায়াপুর ইসকনের পদ্ম ভবনে সাধু-সন্তদের সাথে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেখান থেকেই শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম যোগ দেবেন অমিত শাহ। এই দেশ-বিদেশের অগণিত ভক্ত এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে হাজির থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব।

প্রথমেই মায়াপুরের ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে ফুল দেবেন অমিত শাহ। তার পরে একে একে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু এবং পঞ্চতন্ত্র পূজন ও রাধামাধব এবং অষ্টসখী পূজনে অংশ নেবেন অমিত শাহ। ঠিক বেলা ৩টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ৩টে ২০ নাগাদ শাহের ভাষণ শুরু হওয়ার কথা রয়েছে।

Read More- ভারতে ইম্যানুয়েল ম্যাক্রোঁ! ফ্রান্স প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এই আধ ঘণ্টার ভাষণে ইসকন চত্বর থেকে অমিত শাহ কী বলেন, সে দিকেই আজ নজর থাকবে সকলের। এরপরই ৩টে ৫৫ মিনিট নাগাদ মায়াপুর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button