Abhishek Banerjee: ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় বাদ পড়ার আশঙ্কা থেকে গুণী বঙ্গকন্যার মুশকিল আসান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সাহায্য চাওয়ামাত্রই বিরাট মুশকিল আসান! তৃণমূল সাংসদের তৎপরতায় কেটে গেল তাঁর পাসপোর্ট জট। এবার নিশ্চিন্তে মাকে নিয়ে দুবাইয়ে যেতে পারবে অঙ্কিতা প্রধান।
Abhishek Banerjee: তড়িঘড়ি বঙ্গকন্যার পাসপোর্ট জট দূর করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় বাংলার প্রতিযোগী অঙ্কিতা প্রধান
- এই গানের অনুষ্ঠানে শীর্ষ দশ পর্বটি শুটিং হওয়ার কথা দুবাইয়ে
- সেখানেই মাকে সঙ্গে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়েন অঙ্কিতা
- এবার প্রতিযোগী অঙ্কিতার পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: কথায়-কাজে ফারাক নেই ন্যূনতম। তা ফের বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় প্রতিযোগিতায় বাদ পড়া থেকে গুণী এই বঙ্গকন্যাকে কার্যত উদ্ধার করলেন তৃণমূল সাংসদ। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ এগিয়ে এ মুহূর্তে ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১০ প্রতিযোগী কাঁথির অঙ্কিতা প্রধান। কিন্তু পাসপোর্ট সমস্যায় মাকে সঙ্গে নিয়ে দুবাইয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গিয়েছিল তার। ফলে প্রতিভা সত্ত্বেও প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মুখে পড়েছিল বঙ্গকন্যা অঙ্কিতা প্রধান।
We’re now on WhatsApp- Click to join
এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সাহায্য চাওয়ামাত্রই বিরাট মুশকিল আসান! তৃণমূল সাংসদের তৎপরতায় কেটে গেল তাঁর পাসপোর্ট জট। এবার নিশ্চিন্তে মাকে নিয়ে দুবাইয়ে যেতে পারবে অঙ্কিতা প্রধান। এভাবে ত্রাতা হয়ে এগিয়ে আসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে বঙ্গকন্যা অঙ্কিতা।
We’re now on Telegram- Click to join
পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা অঙ্কিতা প্রধান। সর্বভারতীয় স্তরে সেরা সঙ্গীত প্রতিভা অনুসন্ধান ‘ইন্ডিয়ান আইডল’-এর একজন প্রতিযোগী তিনি। অঙ্কিতার সুরের জাদু মুগ্ধ করেছে শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, শানদের। বাংলা থেকে অঙ্কিতাই একমাত্র প্রতিযোগী যিনি বিভিন্ন ধাপে তাঁর সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়ে টপ টেন বা শীর্ষ ১০ জনের মধ্যে উঠে এসেছেন। এতদিন প্রতিযোগিতার শুটিং চলছিল মুম্বাইয়ে। এবার ‘শীর্ষ ১০ প্রতিযোগী’ পর্বের শুটিং হওয়ার কথা দুবাইয়ে। আর সেখানেই সমস্যার মুখে পড়েছিল অঙ্কিতা।

অঙ্কিতা হল নাবালিকা। একা দুবাই যেতে পারবে না বলেই মাকে তাঁর সঙ্গে নিয়ে যেতে চাইছিল। সেইমতো মায়ের জন্যও পাসপোর্টের আবেদন জানায় সে। কিন্তু কোনও জটিলতার কারণে পাসপোর্ট আসেনি অঙ্কিতার মায়ের। তিনদিনের মধ্যে সেই পাসপোর্ট জমা দিতে না পারলে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হতো অঙ্কিতাকে।
Read More- উত্তর-পূর্বের প্রথম জরুরি অবতরণ মহাসড়কে অবতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই পরিস্থিতিতে তার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার জন্য। বিষয়টি জানার পরই হস্তক্ষেপ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। ফলে শনিবারই অঙ্কিতার মায়ের পাসপোর্টও এসে পৌঁছায়। এখন দু’জনই প্রস্তুত দুবাই যেতে। রাতারাতি সমস্যার যাবতীয় সমাধান করে দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে অঙ্কিতা এবং তাঁর গোটা পরিবার। এর আগেও এভাবে নীরবে বহু মুশকিলই আসান করেছেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক মুশকিল আসান।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







