Daddy Cool Song: নস্টালজিয়া উস্কে ফের ১৫ বছর পর পর্দায় একসঙ্গে ঝড় তুলতে আসছেন শাহরুখ-কারিনা
শাহরুখ খানের সাথে কারিনা কাপুরের নাচ মানেই ছাম্মাক ছাল্লো গানটির কথা মনে পড়ে যায়। ১৫ বছর পরেও সেই গানটি যেন এখনো অবধি একই ভাবে ধরে রেখেছে জনপ্রিয়তা। এবার কিং ছবিতে আবারও সেই একই উষ্ণতা ছড়ালেন শাহরুখ এবং কারিনা।
Daddy Cool Song: এবার কিং ছবির আইটেম গান ‘ড্যাডি কুল’-এ উষ্ণতা ছড়িয়েছেন শাহরুখ এবং কারিনা
হাইলাইটস:
- প্রায় ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা
- শাহরুখের নতুন ছবির গানে দেখা মিলেছেন কারিনার
- প্রকাশ্যে এলো আইটেম গান ‘ড্যাডি কুল’-এর ঝলক
Daddy Cool Song: দীর্ঘ ১৫ বছর পর ফের শাহরুখ খানের সাথে জুটি বাঁধতে চলেছেন কারিনা কাপুর খান। ‘রা-ওয়ান’ ছবির পর কেটে গিয়েছে এত বছর, এবার কিং ছবিতে একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ-কারিনা। কিং ছবি মুক্তি পাওয়ার আগেই এবার সামনে এলো এই ছবির বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’।
We’re now on Telegram- Click to join
শাহরুখ খানের সাথে কারিনা কাপুরের নাচ মানেই ছাম্মাক ছাল্লো গানটির কথা মনে পড়ে যায়। ১৫ বছর পরেও সেই গানটি যেন এখনো অবধি একই ভাবে ধরে রেখেছে জনপ্রিয়তা। এবার কিং ছবিতে আবারও সেই একই উষ্ণতা ছড়ালেন শাহরুখ এবং কারিনা।
We’re now on WhatsApp- Click to join
এই ‘ড্যাডি কুল’ গানটির সুরকার হলেন শচীন-জিগর। এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। ছবির কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট। এই গানের ভিডিওতে শাহরুখ এবং কারিনা দুজনকেই দেখা দিয়েছে অনবদ্য পোশাকে। লাল অবতারে কারিনার যেন বয়স কয়েকগুণ কমে গিয়েছে।
আগামী ২৪শে ডিসেম্বর ‘কিং’ সিনেমার মাধ্যমে পর্দায় ঝড় তুলতে আসছেন শাহরুখ খান। ২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’, ‘পাঠান’ এবং ‘ডাঙ্কি’ ছবি মুক্তি পেয়েছিল। এরপর এবার ২০২৬ সালে মুক্তি পাবে কিং।
তবে এবার তিনি এক বিশাল তারকা সমাবেশের সাথে পর্দা ফিরছেন, যেখানে রয়েছে কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ এবং রাঘব জুয়াল, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুর খানও।
Read More- রিম্পল ও হরপ্রীতের বিশেষভাবে তৈরি পোশাকে পুরোনো দিনের আভিজাত্য তুলে ধরলেন কঙ্গনা রানাওয়াত
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ‘কিং’ ছবিটি গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট আর সিদ্ধার্থ এবং মমতা আনন্দের মারফিক্স পিকচার্স দ্বারা প্রযোজিত হয়েছে। জানা গিয়েছে, ১৯৯৪ সালের ফরাসি চলচ্চিত্র জঁ রেনো অভিনীত ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত এই ছবিটি। বলা হচ্ছে যে, এই ছবিটির কাহিনী শাহরুখ অভিনীত একজন বয়স্ক এবং ভয়ঙ্কর গুপ্তঘাতক ও তার কন্যা সুহানা অভিনীত তার তরুণ শিষ্যের মধ্যকার সম্পর্ককে কেন্দ্র করেই নির্মিত।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






