Bangla News

WB Bharosa Scheme 2026: প্রতি মাসে বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে মিলবে ২০০০ টাকা! কবে থেকে পাবেন ‘ভরসাʼ?

শিক্ষিত বেকাররা 'স্নাতক' হলেই মাসে ২০০০ টাকা করে পাবেন। আর যাঁরা স্নাতক নন, কিন্তু সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা মাসে ১৫০০ টাকা করে পাবেন।

WB Bharosa Scheme 2026: কারা কারা যোগ্য? কীভাবে করবেন আবেদন? জেনে নিন সব প্রশ্নের উত্তর

 

হাইলাইটস:

  • কবে ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাবে বেকার যুবক-যুবতীরা?
  • এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কী কী শর্ত রয়েছে?
  • কারা যোগ্য? কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত

WB Bharosa Scheme 2026: গত সোমবারই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পরই একটি সাংবাদিক বৈঠক করে ‘ভরসা’ কর্মসূচির কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, বিগত সরকারের ‘যুবসাথি’ প্রকল্পের নাম বদলে এবার আসছে নয়া কর্মসূচি। এই কর্মসূচির অধীনে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।

We’re now on Telegram- Click to join

শিক্ষিত বেকাররা ‘স্নাতক’ হলেই মাসে ২০০০ টাকা করে পাবেন। আর যাঁরা স্নাতক নন, কিন্তু সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা মাসে ১৫০০ টাকা করে পাবেন। এই প্রকল্পে টানা ২৪ থেকে ৪৫ বছর বয়সিরা তাঁরা সর্বোচ্চ ৫ বছর এই সহায়তা পেতে পারবেন। এছাড়াও, সরকারি আইটিআই-তে যাঁরা ভােকশনাল সার্টিফিকেট কোর্স করছেন কিংবা ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন তাঁরা ২০০০ টাকা করেই পাবেন।

We’re now on WhatsApp- Click to join

কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

জানা গিয়েছে, ইতিমধ্যেই ২৩শে নভেম্বর রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত এই প্রকল্প ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে কাযকর হবে।

কীভাবে দেওয়া হবে এই টাকা?

সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। উপেভাক্তার নিজের নামে থাকা আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হবে।

কারা কারা যোগ্য?

১. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং ২০২৭ সালের ১লা জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

২. মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উর্তীর্ণ, বা স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।

৩. স্বনিযুক্ত কিংবা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যুক্ত নন।

৪. একই পরিবারের এক জনই এই সুবিধা পাবেন।

৫. অন্নপূর্ণা যোজনা বা অন্য কোনও আর্থিক সহায়তার সাথে আওতাভুক্ত নন।

৬. তবে মানবিক পেনশনের মতো দিব্যাঙ্গজনদের পেনশন প্রাপকরা এর সুবিধা পাবেন।

৭. SIR ২০২৬-এর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে এমন, SIR-এর অ্যাপেলেট ট্রাইবুনালে মামলা বিচারাধীন কিংবা CAA-র অধীনে আবেদন বিচারাধীন, এমন থাকলেও বিবেচিত হবেন।

Read More- বাংলায় চালু হল আয়ুষ্মান ভারত কার্ড! কীভাবে করবেন আবেদন? কারা পাবেন এই কার্ডের সুবিধা? জেনে নিন বিশদ

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের সুবিধা পেতে কোথায় আবেদন করতে হবে, অনলাইন নাকি অফলাইন বা কী কী নথি জমা দিতে হবে তা এখনও অবধি বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হয়নি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button