Politicsনিৰ্বাচন

Municipality Elections: কলকাতা পুরসভা ভোটে আইনি জট, ৩০শে নভেম্বরের পরই ২০৯ ওয়ার্ডে হবে কো-অর্ডিনেটর নিয়োগ? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের মূল লক্ষ্য নাগরিক পরিষেবা প্রদানই বলে জানান মুখ্যমন্ত্রী। এবং বলেন, পুরসভা ভোট নিয়ে আইনি জট থাকলেও যাতে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না হয়, তা এবার নিশ্চিত করা হবে।

Municipality Elections: এদিন কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে আর কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

হাইলাইটস:

  • কলকাতা পুরভোটে এবার আইনি জট
  • ৩০শে নভেম্বর অবধি রইল অপেক্ষা
  • এদিন বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Municipality Elections: কলকাতা পুরভোটে আইনি জট কাটার এবার অপেক্ষা। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া অবধি কলকাতা পুরসভার বর্ধিত সকল ওয়ার্ডগুলিতে ভোট করা যাবে না বলেই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এহেন পরিস্থিতিতে ৩০শে নভেম্বর অবধি অপেক্ষা করার কথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যেই মামলার নিষ্পত্তি না হলে ২০৯টি প্রস্তাবিত ওয়ার্ডে রাজ্য সরকার কো-অর্ডিনেটর নিয়োগ করবে বলেই স্পষ্ট জানান তিনি। মুখ্যমন্ত্রীর আরও দাবি, ওই কো-অর্ডিনেটরদের একজন কাউন্সিলরের সমতুল্য ক্ষমতা থাকবে।

We’re now on Telegram- Click to join

রাজ্য সরকারের মূল লক্ষ্য নাগরিক পরিষেবা প্রদানই বলে জানান মুখ্যমন্ত্রী। এবং বলেন, পুরসভা ভোট নিয়ে আইনি জট থাকলেও যাতে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না হয়, তা এবার নিশ্চিত করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কারণেই মামলার নিষ্পত্তি না হলে কো-অর্ডিনেটর নিয়োগের পথে বিকল্প ব্যবস্থা হিসাবে হাঁটবে রাজ্য সরকার।

We’re now on WhatsApp- Click to join

আপাতত কলকাতা পুরভোট স্থগিত হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, নির্বাচন করাতে চায় রাজ্য সরকার এবং এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কী কারণে এই নির্বাচন প্রক্রিয়া আটকে গেল, তা তাঁর জানা নেই বলেই জানান দিলীপ ঘোষ।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস অথবা ডিলিমিটেশনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। আপাতত সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুরসভার বর্ধিত আসনগুলিতে ভোট করানোর ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছে, একক বেঞ্চে ডিলিমিটেশন সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া অবধি ভোট করা যাবে না নতুন আসন বিন্যাসের ভিত্তিতে। এর ফলে তৈরি হয়েছে কলকাতা পুরসভার ভোট প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার সম্ভাবনা।

এর প্রভাব পড়েছে রাজ্যের মোট ৭টি পুরসভার ভোটার তালিকা প্রকাশের সময়সূচির উপরেও। আগামী ১২ই নভেম্বর কলকাতা পুরসভা-সহ ওই ৭টি পুরসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি আপাতত কার্যকর হচ্ছে না। ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর কথাও রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের জানিয়েছে।

Read More- এবার পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

এদিকে সব মিলিয়ে, এখন অনেকটাই নির্ভর করছে কলকাতা পুরভোটের ভবিষ্যৎ ডিলিমিটেশন মামলার নিষ্পত্তির উপরে। ৩০শে নভেম্বরের মধ্যেই এই আইনি জট কাটে কি না, সেদিকেই বিশেষ নজর রাজনৈতিক মহলের।

এইরকম আরও নির্বাচন প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button