Bangla News

Abhishek Banerjee: তৃণমূলের অফিস থেকে উদ্ধার কোটি টাকা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কালীঘাটে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কাল থেকে যে খবরটা চলছে যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস

Abhishek Banerjee: ‘এটা পুলিশের সাজানো চিত্রনাট্য’, এদিন পুলিশের বিরুদ্ধে কড়া অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস:

  • এদিন তৃণমূলের একটি পার্টি অফিস থেকে উদ্ধার হয় কোটি টাকা
  • এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • পুলিশের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দিয়ে হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee: এদিন তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। এই ঘটনায় সরগরম গোটা রাজ্য-রাজনীতিতে। এবার এই নিয়ে সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

কালীঘাটে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কাল থেকে যে খবরটা চলছে যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস, সেখানে আমার আত্মসহায়ক সুমিত রায়কে গত ৩১ তারিখ কালিতলা আসুতির একটা কেসে কাস্টডিতে নেওয়া হয়, তাঁকে নিয়ে রেইড করে নাকি উদ্ধার হয় ১ কোটি টাকা। কতটা অপদর্থ হলে পুলিশ এই দুর্বল চিত্রনাট্য রচনা করতে পারে।”

We’re now on WhatsApp- Click to join

অভিষেক আরও বলেন, “২২শে মে আমরা ওসি ডায়মন্ড হারবার থানায় একটা অভিযোগ করেছিলাম। ওসিকে অ্যাড্রেস করে একটা চিঠি দিয়েছিলাম। তারা এই চিত্রনাট্যটা বানানোর আগে হয়তো এই চিঠিটার কপি দেখেনি, কিংবা ভুলে গেছে। ইমেইল-এর মাধ্যমে ২২শে মে এই চিঠিটা দেওয়া হয়েছে।” এরপরই রিসিভিং কপিও তিনি দেখান। এবং বলেন, “২৩ তারিখে রিসিভ করা হয় চিঠিটা, আর ২২ তারিখ করা হয় ইমেইল। এই পার্টি অফিসের মালিক ২১ তারিখ ছিলেন, তাঁকে ফেরত দেওয়া হয় দুপুরবেলায়। চিঠিতে সেটা আমরা মেনশন করেছি। ২১ তারিখ এবং ২২ তারিখ মধ্যরাতে, রাতের ১টা থেকে দেড়টা নাগাদ, বিজেপির সব গুন্ডারা এই পার্টি অফিসে এসে ভাঙচুর চালায়।”

এরপর অভিষেকের অভিযোগ, “এরপর পুরো পার্টি অফিস ভাঙা হয়, তাণ্ডব চালানো হয় ভিতরে ঢুকে। এমনকি আমতলা অফিসও ভাঙা হয়। আমরা সঙ্গে সঙ্গেই পুলিশকে ইমেইল করে জানাই, এবং অভিযোগে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে যে, এটা আজকে নয়, আজ থেকে প্রায় সাড়ে ৫ মাস আগের। সাড়ে ৫ মাস! অর্থাৎ আমরা আশঙ্কা করছি যে, ভাঙচুরটা গুন্ডারাই করেছে, হয়তো তারা কিছু প্ল্যান্ট করে যাবে বলে।

Read More- সবই কী বলে দিয়েছেন নাকি সুমিত? তারপরই মমতার তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে কোটি টাকা

এই চিঠিটা আমরা ২২শে মে ইমেইল করে পাঠিয়েছি, সাড়ে ৫ মাস পরে হঠাৎ করে পুলিশের মনে হল যে, এটা একটা ক্রাইম সিন, যেখানে গিয়ে পুলিশ ইনভেস্টিগেট করেছে, যেটা পুলিশের কন্ট্রোলে, যেটা পুলিশের তত্ত্বাবধানে, যেটা প্লেস অফ অফেন্স, সেখানে গিয়ে হঠাৎ করেই উদ্ধার নাকি ১ কোটি টাকা। কোনওদিন এমন শুনেছেন?” এই ঘটনায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button