SSC Teacher Recruitment 2026: শিক্ষক নিয়োগ নিয়ে এবার বড়সড় আপডেট! শিক্ষক নিয়োগে চতুর্থ দফার ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের দিনক্ষণ ঘোষণা SSC-র
আগামী ১৮ই নভেম্বর থেকে শুরু হবে চতুর্থ দফার নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া। চলবে ২৫শে নভেম্বর অবধি। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, মোট ১৬টি বিষয়ে পর্বে মৌখিক ইন্টারভিউ, নথি যাচাই এবং লেকচার ডেমোনস্ট্রেশন নেওয়া হবে।
SSC Teacher Recruitment 2026: কবে থেকে হবে শুরু? কীভাবে ও কোথায় হবে নথি যাচাই? সামনে এল জরুরি আপডেট!
হাইলাইটস:
- এবার চতুর্থ দফার ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের দিন ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের
- বুধবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
- কবে থেকে শুরু এবং কবে পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া? জেনে নিন এখনই
- এবার নথি যাচাইয়ের ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন
SSC Teacher Recruitment 2026: আরও এক ধাপ এগোল স্কুল সার্ভিস কমিশন উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার ইন্টারভিউ আর নথি যাচাইয়ের দিন এবার ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। গতকাল এই সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
We’re now on Telegram- Click to join
আগামী ১৮ই নভেম্বর থেকে শুরু হবে চতুর্থ দফার নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া। চলবে ২৫শে নভেম্বর অবধি। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, মোট ১৬টি বিষয়ে পর্বে মৌখিক ইন্টারভিউ, নথি যাচাই এবং লেকচার ডেমোনস্ট্রেশন নেওয়া হবে। সংশোধিত প্রাথমিক ইন্টারভিউ তালিকায় যাঁদের নাম নতুন করে যুক্ত হয়েছে, মূলত সেই প্রার্থীদেরই ডাকা হচ্ছে এই পর্বে।
We’re now on WhatsApp- Click to join
সেপ্টেম্বরই প্রকাশ করা হয় এই সংশোধিত তালিকা। সেই তালিকায় নতুন করে সুযোগ পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার তারই চতুর্থ দফার সূচি প্রকাশ করা হল।
ইন্টারভিউয়ের বিষয়ভিত্তিক পদ্ধতি—
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রক্রিয়া রসায়ন, সঙ্গীত, পুষ্টিবিজ্ঞান, শারীরশিক্ষা, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা, অ্যাকাউন্ট্যান্সি, দর্শন, কম্পিউটার সায়েন্স, অ্যাগ্রোনমি-সহ মোট ১৬টি বিষয়ে চলবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা দিন নির্ধারণ করেছে কমিশন।
ইন্টারভিউ এবং নথি যাচাই—
আগামী ৭ই নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ইন্টিমেশন লেটার সংশ্লিষ্ট প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন। সেখানে ইন্টারভিউ এবং নথি যাচাই সংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
কী কী নির্দেশ কমিশনের?
প্রার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে কমিশন। ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের সময় অনলাইন আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে সব প্রয়োজনীয় নথি এবং শংসাপত্র সাথে রাখতে হবে। কোনও প্রার্থী উপযুক্ত নথি দেখাতে না পারলে তাঁর প্রার্থীপদ কমিশন বাতিল করতে পারবে।
Read More- “শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়বে” এই ৫ কারণে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখল আদালত
প্রার্থীদের জন্য কী নির্দেশ দেওয়া হয়েছে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্ধারিত দিনে নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের পরবর্তী পর্যায়ে আর তাঁরা অংশ নিতে পারবেন না। এর ফলে নির্ধারিত সূচি মেনেই প্রার্থীদের হাজির থাকার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







