Entertainment

Kolkata Film Festival: এবার কলকাতার চলচ্চিত্র উৎসবে থাকবেন রজনীকান্ত-প্রভাস, বিশেষ ঘোষণা মিঠুন চক্রবর্তীর

প্রসঙ্গত, আগামী ১৭ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩শে ডিসেম্বর অবধি তিলোত্তমায় অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবার চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথিদের নাম ঘোষণা করে বড়সড় চমক দিলেন মিঠুন চক্রবর্তী।

Kolkata Film Festival: মঙ্গলবারই নন্দনে বিশেষ বৈঠক শেষে এবার বিরাট বড় চমক মহাগুরু মিঠুন চক্রবর্তীর

হাইলাইটস:

  • কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে বড়সড় চমক
  • এবারের সিনে উৎসবে উপস্থিত থাকতে চলেছেন বিশেষ তারকারা
  • এদিন ফাঁস করলেন কোন তারকারা আসতে পারেন এই উৎসবে

Kolkata Film Festival: চলতি বছর হবে ৩২তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছরের কলকাতার সিনে উৎসবের দিনক্ষণ এবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উৎসাহ এবং আগ্রহেই উৎসবের আয়োজনের বিশেষ তোড়জোড় শুরু হয়েছে।

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, আগামী ১৭ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩শে ডিসেম্বর অবধি তিলোত্তমায় অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবার চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথিদের নাম ঘোষণা করে বড়সড় চমক দিলেন মিঠুন চক্রবর্তী। এই বৈঠকে মিঠুন চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, পূর্ণিমা চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ।

We’re now on WhatsApp- Click to join

গতকাল নন্দনে বিশেষ বৈঠক শেষে অভিনেতা মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এবারের এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকতে চলেছেন দক্ষিণী মেগাস্টার ‘থালাইভা’ রজনীকান্ত এবং ‘বাহুবলী’ প্রভাস। তবে এখানেই চমকের শেষ নয়। ফাঁস করলেন, আর কোন কোন তারকা এই উৎসবে আসতে পারেন, তাঁদের নাম। অভিনেতা মিঠুন চক্রবর্তীর কথায়, অতিথি তালিকায় রয়েছেন পরেশ রাওয়াল, অনুপম খের, এবং কঙ্গনা রানাওয়াতের মতো বলিউড তারকারাও।

এদিন নন্দনে এই চলচ্চিত্র উৎসব কমিটির বিশেষ বৈঠক থেকে বেরিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, “এবারের এই চলচ্চিত্র উৎসবে ফিল্ম বাজারকে বিশেষভাবে প্রমোট করব আমরা। কমিটির শিডিউল এবং কে কোন দায়িত্ব সামলাবেন তা ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে। এই উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলা হবে কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলোকে। প্রভাস, রজনীকান্ত, অনুপম খের, পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওয়াত আসছেন এই উৎসবে। বিদেশ থেকেও এবার খ্যাতিমান অতিথিদের আনার বিশেষ চেষ্টা চালানো হচ্ছে।”

Read More- প্রকাশ্যে এল কিং-এর নতুন পোস্টার, ৬০ বছর বয়সেও ‘প্রেমিক’-এর ভূমিকায় পর্দা কাঁপাতে আসছেন কিং শাহরুখ খান

উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার রজনীকান্তের উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি পাওনা হবে দর্শকদের জন্য। বিশেষ করে রজনীকান্তের উপস্থিতি মিঠুনের সাথে তাঁর বহু পুরনো এবং গভীর ব্যক্তিগত সম্পর্ক এবার চাক্ষুষ করবে গোটা বাংলাকে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button