Bangla News

Delhi CJP Protest: বন্ধ ৪৫টি মেট্রো স্টেশন, বাতিল ২৫০-র বেশি ট্রেন, ইন্টারনেটেও নিষেধাজ্ঞা! সিজেপি-র বিক্ষোভের আগেই দুর্গ দিল্লি

বিক্ষোভের জন্য দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করা ও আগের একটি বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছে দিল্লি পুলিশ।

Delhi CJP Protest: পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে ২৫ হাজার পুলিশ, কড়া নজরদারির আওতায় ২০০-রও বেশি কনটেন্ট ক্রিয়েটর

হাইলাইটস:

  • সিজেপি-র বিক্ষোভের আগে তৎপর দিল্লি পুলিশ
  • নিরাপত্তার স্বার্থে আরও কড়া হয়েছে নজরদারি
  • দিল্লির প্রবেশপথগুলিতে তল্লাশি আরও জোরদার

Delhi CJP Protest: আজ দিল্লিতে সিজেপি-র ডাকা বিক্ষোভ। আর সেই বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীতে গতকাল থেকেই ঘিরে ফেলা হয়েছে দিল্লি। মোতায়েন রয়েছে ২৫ হাজার পুলিশ, বাতিল ২৫০-র বেশি ট্রেন, বন্ধ ৪৫টি মেট্রো স্টেশন, এবং বিধিনিষেধ জারি ইন্টারনেটেও। দিল্লি এখন মূলত দুর্গ।

We’re now on Telegram- Click to join

বিক্ষোভের জন্য দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করা ও আগের একটি বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছে দিল্লি পুলিশ। নজরদারি বাড়ানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায়, দিল্লির প্রবেশপথগুলিতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। দিল্লির দিকে অনুমতি ছাড়া যাতে কোনও জমায়েত এগোতে না পারে, সে জন্যই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে কেন্দ্র নির্দেশ দিয়েছে।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, ভোটার তালিকার SIR-এ অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই এই অভিযানের ডাক দিয়েছে সিজেপি। এর জেরে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো, ইন্টারনেট পরিষেবাতেও এবার বিধিনিষেধ৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এ প্রসঙ্গে জানিয়েছে, গতকাল রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা অবধি ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ এবং প্রস্থানের গেট এবার বন্ধ রাখা হয়েছে। তবে নিউ দিল্লি স্টেশন ছাড়া আর বাকি সব প্রভাবিত স্টেশনগুলিতে চালু হয়েছে মেট্রো বদলের সুবিধাও।

এদিকে, নিউ দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনের সাথে যুক্ত ২৫০-র বেশি ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুর ২টোর পর এই যাত্রা শুরু করার কথা ছিল যে সব ট্রেন, শনিবার ভোর ৪টে থেকে শুরু করে দুপুর ২টোর মধ্যে ওই দুই স্টেশনেতে যেসব ট্রেম পৌঁছনোর কথা ছিল ও বেশ কিছু স্থানীয় এবং ফিরতি পরিষেবাও এবার পড়েছে সব বাতিলের আওতায়। নেটপাড়ায় বিক্ষোভে যোগ দেওয়ার প্রচারেও পুলিশ এবার আরও কড়া নজর রাখছে। অন্যদিকে অভিযোগ উঠেছে যে, ২০০-রও বেশি কনটেন্ট ক্রিয়েটরকে রাখা হয়েছে কড়া নজরদারির আওতায়।

Read More- বিক্ষোভের আগে ১০ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে বিস্ফোরক দাবি অভিজিৎ দীপকের

নিউ দিল্লি জেলাকে নিরাপত্তার স্বার্থে ২০টি জোনে ভাগ করা হয়েছে। পদস্থ পুলিশ আধিকারিকরা প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন। দিল্লি পুলিশকে সহায়তা করতে মোতায়েন থাকার কথা রয়েছে ১২০টিরও বেশি কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর। বিভিন্ন জায়গায় চালানো হয়েছে মহড়াও।

দিল্লির সীমান্তবর্তী এলাকা, বাস টার্মিনাল, রেলস্টেশন, হোটেল, গেস্ট হাউস, লজ এবং ধর্মশালাগুলিতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত ক্যামেরা। বিমানবন্দরে যাওয়ার রাস্তাগুলি ও অন্যান্য সব স্পর্শকাতর এলাকাতেও এবার চালানো হচ্ছে কড়া নজরদারি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button