Entertainment

Dev-Subhashree: ‘এই ছবি করলে ব্যান হতে পারো’, শুভশ্রীকে বলেছিলেন দেব, দেশু ৭-এর জন্য তৈরি ছিল প্ল্যান বি-সিও!

এ দিনের কথা প্রসঙ্গে এই ছবিতে সেই সময় নিষিদ্ধ অনিবার্ণকেও কাস্ট করা নিয়ে দেব বললেন, ‘আরে নায়কদের তো একটা টাইম থাকে। একটা সময় পেরিয়ে গেলে তো সব রোল আমি করতে পারব না।

Dev-Subhashree: আচমকাই গতকাল সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কি বললেন অভিনেতা-পরিচালক দেব?

হাইলাইটস:

  • পুজোর মরশুমে মুক্তি পাবে দেব-শুভশ্রীর ছবি
  • তবে গতকাল আচমকা লাইভে মিলেছে দেখা
  • এদিন ছবি প্রসঙ্গে কি বলেছেন নায়ক দেব?

Dev-Subhashree: আচমকাই গতকাল সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন দেব এবং শুভশ্রী। সঙ্গী ছিলেন রজতাভ দত্ত এবং পার্থ সারথিও। দেশু ৭ মুক্তির দিন এবার আসন্ন। এই ছবি নিয়ে এবার আড্ডায় মাতল ছবির পুরো টিম। এদিন পরিচালক দেবের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা রজতাভ দত্ত। দেব বলেছেন, ‘আমি ফার্স্ট লার্নার’। শুভশ্রীর প্রশ্ন যে, ‘কবে শিখলে এই কাজ পরিচালনার?’ দেব উত্তর দেওয়ার আগেই তাঁর সহ-অভিনেতা রজতাভ দত্ত জানান, ‘হিরো হিসাবে যে, কষ্টটা ও পেয়েছে, যে ব়্যাগিংটা ও সহ্য করেছে, সেটা স্বচক্ষে আমি দেখেছি। অনেকে হয় যে আমি যখন ক্ষমতায় আসব তখন আমিও এটা করব, কিন্তু দেবের ক্ষেত্রে তা উল্টোটা হয়েছে’।

We’re now on Telegram- Click to join

এ দিনের কথা প্রসঙ্গে এই ছবিতে সেই সময় নিষিদ্ধ অনিবার্ণকেও কাস্ট করা নিয়ে দেব বললেন, ‘আরে নায়কদের তো একটা টাইম থাকে। একটা সময় পেরিয়ে গেলে তো সব রোল আমি করতে পারব না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ওকে নিচ্ছো, তাহলে ঘোষণা করব আমরাও।

We’re now on WhatsApp- Click to join

অস্বীকার করার জায়গা নেই খুব পাওয়ারফুল ছিল ওই লোকটা। প্রস্তুত ছিলাম আমি। জানতাম নির্বাচনের ফল অন্যরকম হলেও সবাই ব্যান হতাম আমরা। আমি তো ছবি সাইন করবার আগে সবাইকে বলেই ছিলাম, এই ছবি করলে হতে পারো ব্যান। দেখো, তাহলে তৈরি তো? ইনফ্যাক্ট শুভশ্রীকেও আমি বলেছিলাম।’ পাশ থেকে সম্মতিও জানান অভিনেত্রী।

দেব আরও বলেছেন, ‘আমি তবে প্ল্যান বি, সি নিয়েও তৈরি ছিলাম। আমার এসআরএফটিআইয়ের ছেলেদের বলাও ছিল। ওরা ব্যাক-আপ দিত। আমি ছবি বানাতামই। দরকারে মুম্বাই অথবা হায়দ্রাবাদে গিয়েও শ্যুটিং করতাম। এটা আমার জেদ…’।

Read More- ‘তোরই ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না…’, লাদাখের বুকে ঠোঁটে ঠোঁট রেখে রোম্যান্সে মাখামাখি দেব-শুভশ্রী

উল্লেখ্য, দেশু ৭ নিয়ে এবার সর্বত্র উত্তেজনার পারদ তুঙ্গে। এ বছর পুজোয় মুক্তি পাবে দেব-শুভশ্রী জুটির এই ছবি। টিজারের পর ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’ দারুণ সাড়া ফেলার পর গতকাল ফের আরেকটি গান রিলিজ হয়েছে। দেব-শুভশ্রীর এই সাহসী জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি এবার প্রমাণ করল— যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, ‘দেশু ৭’ দিয়ে বক্স অফিসে এবার রাজত্ব করতেই মাঠে নেমেছেন এই দুই তারকা!

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button