Bangla NewsDurga Puja

Bageshwar Baba: ‘বাগেশ্বর বাবা বাচাল ছেলে’ বাগেশ্বর বাবাকে এদিন তীব্র কটাক্ষ করেছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ

পুজোর নিয়ম, শাস্ত্র, নিরামিষ ও আমিষ নিয়ে তুমুল বাদানুবাদের মধ্যেই এবার বাগেশ্বর বাবার কড়া সমালোচনা করেছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ। তাঁর কথায়, 'বাগেশ্বর বাবা হলেন একটি বাচাল ছেলে।

Bageshwar Baba: দুর্গাপুজোয় নিরামিষ নিদান নিয়ে বাগেশ্বর বাবাকে কটাক্ষ করলেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ

হাইলাইটস:

  • দুর্গাপুজোর সময় নিরামিষ খাবার নিয়ে নিদান দেন বাগেশ্বর বাবা
  • বাগেশ্বর বাবার নিদানকে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন স্বামী পরমাত্মানন্দ
  • বাঙালিকে বোকা বানাতে এলে ঘুরিয়ে নাক দেখিয়ে দেবে দাবি স্বামীজির

Bageshwar Baba: দুর্গাপুজোর সময়ে মধ্যপ্রদেশের এই স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর নিরামিষ খাওয়ার নিদান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। “যে হিন্দু দুর্গাপুজোর সময়েও আমিষ খাবার খান, তাঁরা আসলে হচ্ছে পাষণ্ড!” এমনটাই মন্তব্য করেছিলেন বাগেশ্বর বাবা। তাঁর এহেন মন্তব্যে রীতিমতো জ্বলে উঠেছে অধিকাংশ বাঙালিই। তারপর থেকেই শুরু হয়েছে জোরদার তর্জা।

We’re now on Telegram- Click to join

পুজোর নিয়ম, শাস্ত্র, নিরামিষ ও আমিষ নিয়ে তুমুল বাদানুবাদের মধ্যেই এবার বাগেশ্বর বাবার কড়া সমালোচনা করেছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ। তাঁর কথায়, ‘বাগেশ্বর বাবা হলেন একটি বাচাল ছেলে। কে তাঁর ভগবানকে কী অর্পণ করবে, কে কী খাবে, এই নিয়ে কথা বলা মানে এককথায় অসভ্যতা।’

We’re now on WhatsApp- Click to join

স্বামী পরমাত্মানন্দ মহারাজ বলেন, ‘দুর্গাপুজোর সময়ে কব্জি ডুবিয়ে বাঙালিরা কচি পাঁঠার ঝোল, চপ-কাটলেট, ইলিশ মাছ, চিলি চিকেন খাবে। দেবতাকে কী নিবেদন করবে। সেটা নিয়ে যেন কেউ আর দাদাগিরি ফলাতে না আসে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনিক প্রধান-সহ যে সব সনাতনীরা ওই বাবার সাথে বসে খেলেন, তাঁদের কোথাও হৃদয়ে লাগল না? তাঁদেরও বলা হল এই পাখণ্ডী কথাটা তো। অন্য জায়গার অর্ধশিক্ষিত-অশিক্ষিত মানুষকে বোকা বানাতে পারো ধর্মীয় সুড়সুড়ি দিয়ে, বাঙালিকে এরকম বোকা বানাতে আসলে ঘুরিয়ে নাক দেখিয়ে দেবে বাঙালি।’

স্বামী পরমাত্মানন্দ মহারাজ আরও বলেন যে, ‘কোনও জাতির কাছে এসে তার কৃষ্টি-ধর্মীয় পরম্পরা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে ছোট বড় কথা বলা এ কোনও সাধুদের লক্ষণ হতে পারে না। এ শুধুমাত্র অল্পবয়সের বাচালতা। বাগেশ্বর বাবা হলেন একটি বাচাল ছেলে।”

Read More- সত্য নিকেতনে ভবন ধসের ঘটনার পর এবার দিল্লির ৬২টি ভবনকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে

এছাড়া শাস্ত্রে ‘মদ্য-মাংসে বলিপ্রিয়া’ বলা হয়েছে দেবীকে, এমনটাই জানিয়েছেন স্বামীজি। তিনি বাগেশ্বর বাবাকে ‘হনু বাবা’ বলেও কটাক্ষ করেছেন।

তিনি আরও বলেন, ‘ওঁ তো বাচ্চা ছেলে এবং নবরাত্রী দেখে সে অভ্যস্ত। কিন্তু দুর্গোৎসব যে কত বিশাল এক পৌরাণিক ব্যাপার, এর সাথে বৈদিক পরম্পরা যুক্ত, তাঁর এই বোধ আসা সম্ভব না…।’

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button