CM Suvendu Adhikari: আজ কালিম্পং সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলা প্রশাসন এবং GTA-কে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক
মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুসারে, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকেই সরাসরি কালিম্পঙের উদ্দেশে মুখ্যমন্ত্রী রওনা দেবেন।
CM Suvendu Adhikari: নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই আজ সরাসরি কালিম্পং যাবেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস:
- আজ উত্তরবঙ্গে সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- জেলা প্রশাসন এবং GTA-কে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
- মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর আজই প্রথমবার কালিম্পং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুপুরে কালিম্পং টাউন হলে প্রশাসনিক বৈঠক এবং সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৩-সালের তিস্তা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ৭৩ পরিবারকে বাড়ি তৈরির জন্য টাকা তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা-সহ এবার একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও এদিন উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
We’re now on Telegram- Click to join
মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুসারে, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকেই সরাসরি কালিম্পঙের উদ্দেশে মুখ্যমন্ত্রী রওনা দেবেন। বাগডোগরা থেকে হেলিকপ্টারে করে কালিম্পং যাওয়ার কথা থাকলেও আবহাওয়া যদি প্রতিকূল হয় তাহলে সড়কপথে যাওয়ার বিকল্প ব্যবস্থাও করে রাখা হয়েছে। কালিম্পং টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে এদিন বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি, তিনি প্রশাসনিক বৈঠকও করবেন।
We’re now on WhatsApp- Click to join
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কালিম্পং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আজ তিনি জেলা প্রশাসন এবং GTA-কে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ে বারবার ধসের মোকাবিলায় এবার কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং বিপর্যয় মোকাবিলায় এবার কতটা প্রস্তুত প্রশাসন—এই বৈঠকে পর্যালোচনা করবেন শুভেন্দু অধিকারী।
Kalimpong is geared up to receive Hon'ble Chief Minister Sh. @SuvenduWB ji. He is here to meet and interact with the Teesta Flood Victim families, and review flood preparedness and disaster management in our Hills and North Bengal.
He will hold an administrative review meeting,… pic.twitter.com/uwfDrhPRlG
— Raju Bista (@RajuBistaBJP) September 8, 2026
এছাড়া, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ধসপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, উদ্ধার এবং ত্রাণের পরিকাঠামো ও পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা নিয়েও আজ আলোচনা হওয়ার কথা রয়েছে। তিস্তা নদীর পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে। ২০২৩ সালের বিপর্যয়ের অভিজ্ঞতা মাথায় রেখেই তিস্তা অববাহিকায় দীর্ঘমেয়াদি বিপর্যয় মোকাবিলা পরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে।
তিস্তা নদীর বুকে জমে থাকা পলি তোলা ও নদীর জলধারণ এবং বহন ক্ষমতা বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যায়— সেই বিষয়টিও এবার গুরুত্ব পেতে চলেছে এই প্রশাসনিক বৈঠকে।
এদিকে, GTA, জেলা প্রশাসন এবং রাজ্যের সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় বাড়িয়ে পাহাড়ে ধস এবং তিস্তা-কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলার রূপরেখা নিয়েও আজ আলোচনা হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে।
একদিকে যেমন ৭৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, অন্যদিকে তেমন ধস মোকাবিলা থেকে শুরু করে তিস্তার পলি তোলা—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথমবার কালিম্পং জেলার সফরে পাহাড়ের বিপর্যয় মোকাবিলাই হবে অন্যতম ফোকাস।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







