Bigg Boss Bangla First Wild Card: জল্পনার এবার হল অবসান! ‘বিগ বস বাংলা’য় এবার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, চেনেন কে এই অভিনেতা?
প্রসঙ্গত, গত রবিবার ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে বিগ বস বাংলার নয়া সিজন। গত শনিবার 'দাদার দরবারে'র প্রথমদিনেই কার্যত অযোগ্য বলে দাগিয়ে দিয়ে শো থেকে বের করে দেওয়া হয় অনিন্দ্য সেনগুপ্তকে।
Bigg Boss Bangla First Wild Card: ‘বিগ বস বাংলা’র নতুন প্রতিযোগী রাজবীর দে, জেনে নিন এই মডেল-অভিনেতা আসলে কে?
হাইলাইটস:
- গত শনিবার অনিন্দ্য সেনগুপ্তকে বের করে দেওয়া হয় বিগ বস থেকে
- এর পরই জানা গিয়েছিল যে রবিবার নতুন কেউ এন্ট্রি নিতে চলেছে
- এদিন বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিলেন রাজবীর দে
- আজ এই প্রতিবেদনে রাজবীর দে কে তা বিস্তারিত জেনে নিন
Bigg Boss Bangla First Wild Card: বিগ বস বাংলা থেকে অনিন্দ্য সেনগুপ্তকে বের করে দেওয়ার পরই জানা গিয়েছিল যে এই সিজনের প্রথম রবিবার ‘বিগ বস বাংলা’য় এন্ট্রি নিতে চলেছেন এক নতুন কেউ। তিনি আসলে কে, তা নিয়েই শনিবার রাত থেকে চলছে বিস্তর জল্পনা। অবশেষে এই জল্পনার অবসান হয়েছে। ‘বিগ বস বাংলা’ শুরুর আটদিনের মাথায় এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিলেন অভিনেতা-মডেল রাজবীর দে।
We’re now on WhatsApp- Click to join
প্রসঙ্গত, গত রবিবার ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে বিগ বস বাংলার নয়া সিজন। গত শনিবার ‘দাদার দরবারে’র প্রথমদিনেই কার্যত অযোগ্য বলে দাগিয়ে দিয়ে শো থেকে বের করে দেওয়া হয় অনিন্দ্য সেনগুপ্তকে। তাঁর আচরণ নিয়ে এদিন রীতিমতো কড়া বার্তা দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবারই ‘দাদা’ জানিয়েছিলেন প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে রবিবার। তাই ররিবার ‘দাদার দরবার’ শেষে বিগ বসের দূর্গে ঢুকে পড়েন মডেল-অভিনেতা রাজবীর দে।
We’re now on Telegram- Click to join
এই মডেল-অভিনেতা রাজবীর দে আসলে কে?
রাজবীর দে হলেন শিলিগুড়ির ছেলে। সোশ্যাল মিডিয়ায় বুঁদ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় রাজবীর দে। জানা গিয়েছে, ২০২০ সালে তিনি প্রথমবার ধারাবাহিক করেন। দীর্ঘদিন ধরেই তিনি মুম্বইয়ে অভিনয় এবং মডেলিং করেন।
কার হতে চলেছে Bigg Boss বাংলার প্রথম Wild Card Entry?
আজ 9:30 PM । Bigg Boss বাংলা – দাদার দরবার – শনিবার রবিবার | JioHotstar ও স্টার জলসা-এ।24 ঘণ্টা, প্রতি মুহূর্তে কী হচ্ছে জানতে দেখুন #JioHotstar ক্লিক করুন – https://t.co/RFx4gMdsUO | **শর্তাবলী প্রযোজ্য | pic.twitter.com/a5kB4LUZQ3
— Star Jalsha (@StarJalsha_) September 6, 2026
উল্লেখ্য, ২০২৩ সালে MTV-এর ‘Roadies: Karm Ya Kaand’- এ তিনি অংশ নিয়েছিলেন। সেই শো থেকেও বেশ জনপ্রিয়তাও পান রাজবীর। তারপর তাঁকে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায়। একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। তবে এবার তিনি থাকছেন বিগ বসের দূর্গে। শেষ অবধি কী টিকে থাকতে পারবেন তিনি? নাকি মাঝপথেই ছিটকে যেতে হবে তাঁকে? সেটাই এখন দেখার অপেক্ষা।
Read More- শুরু হয়ে গেল বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিং, প্রতিযোগী হিসেবে কারা নিলেন এন্ট্রি?
যদিও গতকাল অর্থাৎ রবিবার বিগ বসের দূর্গে ঢুকেই নাচে-গানে সকলের সাথে মেতে ওঠেন তিনি এবং সকলকে অবাক করে দেন তিনি। বেশ কিছুক্ষণ আলেকজান্দ্রা টেলরের সাথে তাঁকে গল্প করতেও দেখা যায়।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







