ED At TMC MP House: বিপুল পরিমাণে আর্থিক লেনদেন! তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়িতে হানা ইডির
সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ, প্রকাশনা সংক্রান্ত বিষয়, বেআইনি লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থের জোগান দেওয়ার অভিযোগের তদন্তে চলছে এই তল্লাশি।
ED At TMC MP House: এবার এই মামলায় তিন রাজ্য মিলিয়ে প্রায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির
হাইলাইটস:
- তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা
- বাড়ি, অফিস মিলিয়ে ৭ জায়গায় অভিযান ইডির
- একযোগে এবার তিন রাজ্যে তল্লাশি চালায় ইডি
ED At TMC MP House: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে ১২ নম্বর দরগা রোডে পৌঁছল, ইডির একটা দল, ঘড়িতে তখন সকাল ৭টা বেজে ২ মিনিট৷ প্রায় একই সময় দিল্লির বাসভবনের বাইরেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইডি বেশ কয়েক আধিকারিকদের৷ তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি ও অফিস মিলিয়ে বিপুল আর্থিক লেনদেন মামলায় তৃণমূল সাংসদ মহম্মদ নাদিমুল হকের সাথে সম্পর্কিত দিল্লি, রাঁচী এবং কলকাতার ৭টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তল্লাশি চালাচ্ছে।
We’re now on Telegram- Click to join
সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ, প্রকাশনা সংক্রান্ত বিষয়, বেআইনি লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থের জোগান দেওয়ার অভিযোগের তদন্তে চলছে এই তল্লাশি।
সূত্র মারফত জানা যায়, উর্দু দৈনিক ‘আখবার-এ-মাশরিক’-এর ডিরেক্টর সাংসদ নাদিমুল হক। তাঁর সাথে সম্পর্কিত ৭টি সম্পত্তিতে তল্লাশি চালানো হচ্ছে। বিধাননগর থানার সাথে সম্পর্কিত এই মামলাটি।
We’re now on WhatsApp- Click to join
এদিকে দিল্লিতে যে সরকারি আবাসনটা রয়েছে নাদিমুল হকের নামে সেটা দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয় তৃণমূলের কার্যালয় হিসেবে। আর অধিবেশন চলাকালীন নাদিমুল দিল্লির বঙ্গভবনে থাকেন। ইডি সেই বাসভবনেই পৌঁছেছে৷
The Enforcement Directorate (ED) conducted searches at the office linked to Trinamool Congress Rajya Sabha MP Nadimul Haque.
Along with the MP’s residence in Delhi, the Delhi ED team also conducted searches at multiple locations, including this Kolkata address.
The searches are… pic.twitter.com/udB4zuBad6
— Kamalika Sengupta (@KamalikaSengupt) September 7, 2026
আবার অন্যদিকে, ১২ নম্বর দরগা রোডের ওই বাড়িটি সাংসদের বসতবাড়ি হওয়ার পাশাপাশি হল আখবার ই মাসরিক-এরও অফিসও। সেই কাগজের সম্পাদকীয় কলমে সম্প্রদায়িক উস্কানি ও সংবাদ পত্রের অ্যাকাউন্ট থেকে শুরু করে অভিযোগ রয়েছে প্রচুর আপত্তিকর লেনদেনেরও। এছাড়াও, ইডি তল্লাশি চলছে পার্ক সার্কাসের P২ ৫৮ ঠিকানাতেও৷
প্রসঙ্গত, ২০২৬ সালে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ‘আখবার-এ-মাশরিক’ নামে নাদিমুল হকের সংবাদ সংস্থার নামে। এরপর সেই অভিযোগের ভিত্তিতেই ECIR করে ইডি এরপরেই তল্লাশি করে।
এই সংবাদ সংস্থার মাধ্যমে অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ অর্থাৎ কোটি কোটি টাকা আর্থিক লেনদেন হয়েছিল এরকমই তথ্য পায় এবং এরপরেই তল্লাশি অভিযান হয়। দিল্লি, কলকাতা এবং রাঁচি এই তিন রাজ্যে তল্লাশি হয় একাধিক জায়গায়।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







