Entertainment

Bigg Boss 20 Contestants: একই ছাদের তলায় প্রাক্তন প্রেমিক ও প্রেমিকা! সালমান খানের ‘বিগ বস ২০’-তে কারা কারা যাচ্ছেন?

এবারের সিজনে সবচেয়ে বিরাট চমক হতে পারেন ভারতীয় বক্সার মেরি কম। বিশ্বখ্যাত এই তারকা যদি এবার সত্যিই বিগ বসের ঘরে আসেন, তবে খেলার মেজাজ যে আরও এক ধাক্কায় বদল ঘটবে, তা বেশ বলাই বাহুল্য।

Bigg Boss 20 Contestants: এবারের সিজনে বড় চমক? কারা আসছেন বিগ বসের ঘরে? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস:

  • শুরু হতে যাচ্ছে সালমান খানের ‘বিগ বস ২০’
  • কাদের নিয়ে এবার জমবে বিগ বসের আসর?
  • এখানে রইল সম্ভাব্য তালিকা, দেখে নিন একবার

Bigg Boss 20 Contestants: সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’ শোয়ের নতুন সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। এবার তো শুরুতেই ভক্ত-দর্শকদের চোখ কপালে ওঠার অপেক্ষা। কারণ ‘বিগ বস ২০’-র সিজনে এবার নাকি একসাথে তালাবন্ধ হতে চলেছেন বলিউডের খানদান ঘরের ছেলে থেকে দেশের অলিম্পিক মেডেলজয়ী বক্সারও। ৬ই সেপ্টেম্বর থেকে এই নয়া সিজন শুরুর আগেই চারদিকে ইতিমধ্যেই লেগে গিয়েছে শোরগোল, সালমান খানের ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য তালিকায় এবার কারা কারা রয়েছেন।

We’re now on Telegram- Click to join

এবারের সিজনে সবচেয়ে বিরাট চমক হতে পারেন ভারতীয় বক্সার মেরি কম। বিশ্বখ্যাত এই তারকা যদি এবার সত্যিই বিগ বসের ঘরে আসেন, তবে খেলার মেজাজ যে আরও এক ধাক্কায় বদল ঘটবে, তা বেশ বলাই বাহুল্য।

We’re now on WhatsApp- Click to join

এই তালিকায় এর পরেই রয়েছেন আমির খানের ভাই ফয়জল খান। মেলা ছবির এই অভিনেতার সাথে পরিবারের মন কষাকষি বহু পুরনো। তবে মাস দুয়েক আগেই সব ঝামেলা মিটিয়ে নিয়েছেন তিনি পরিবারের কাছে ক্ষমা চেয়ে। তার পর থেকেই এবার জোর গুঞ্জন যে, ফয়জলকেও হয়তো এবার এই শোয়ে দেখা যেতে পারে।

টেলি জগৎ থেকেও চেনা মুখেরা এবার পা রাখছেন এই ঘরে, যেমন হলেন অভিনেত্রী মাহী ভিজ। সম্প্রতি, অভিনেতা জয় ভানুশালীর সাথে তাঁর ১৪ বছরের দাম্পত্য জীবন ভেঙে গিয়েছে। শোনা যাচ্ছে যে, সেই ধাক্কা সামলেই বিগ বসের ঘরে তিনি আসতে রাজি হয়েছেন। সাথে থাকতে পারেন হরভজন সিংয়ের স্ত্রী অর্থাৎ অভিনেত্রী গীতা বসরাও। অনেক দিন পর ফের লাইমলাইটে ফেরার কথা ভাবছেন তিনিও।

শোয়ের বড় আকর্ষণ বাড়াতে প্রাক্তন জুটিকেও এবার এক ছাদের তলায় আনছেন নির্মাতারা। অভিনেতা কর্ণ ওয়াহি ও তাঁর প্রাক্তন প্রেমিকা উদিতি সিংহ, এই দুজনেই নাকি এবার একসঙ্গেই থাকবেন বলে জানা যাচ্ছে। পুরনো সম্পর্ক এবার কোন দিকে মোড় নেবে, তা দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকেরা। এই তালিকায় আরও আছেন ছোটপর্দার অভিনেত্রী খুশি দুবে এবং কণিকা মানও।

Read More- মৌনি রায়ের মুম্বাইয়ের বিলাসবহুল বাড়িটির ভেতরের ঝলক দেখলে মুগ্ধ হবেন আপনিও, দেখে নিন একবার

এদিকে, সোশ্যাল মিডিয়া থেকেও আসছে বিরাট বড় চমক। এই নতুন সিজনে নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে প্রতিবাদ করে পরিচিতি পাওয়া রিয়া আহিরকেও এবার দেখা যেতে পারে। এছাড়াও রয়েছেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী, নেটজগতের পরিচিত মুখ অরিশফা খান, এবং ‘ফেম গুরুকুল’-এর পুরনো গায়ক কাজী তৌকির আর স্প্লিটসভিলা ১৬ জয়ী কুশল তনওয়ার (গুল্লু)। ভাঙা সম্পর্ক, পুরোনো বিবাদ এবং সোশ্যাল মিডিয়ার বিতর্ক, সব মিলিয়ে সালমান খানের এবারের সিজন যে জমে ক্ষীর হতে চলেছে, তা বেশ বোঝাই যাচ্ছে। তবে, এই সম্ভাব্য তালিকাই সত্যি হবে কিনা তারই এবার উত্তর মিলবে এই নয়া সিজনের প্রথম দিনেই।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button