Bangla News

New Farakka Rail Line Repair: নিউ ফরাক্কার লাইনে সংস্কারের কাজ প্রায় শেষের দিকে, কবে থেকে চলবে ট্রেন?

যে এলাকায় নেমেছিল ধস সেখানে রেল যুদ্ধকালীন তৎপরতায় শেষ করেছে সংস্কারের কাজ। আইআইটি বিশেষজ্ঞদের সাথে কথা বলেই করা হচ্ছে সংস্কারের কাজ। লাইনের নীচে মাটি ধসে যে ৬ ফুটের বড় ফাঁকা অংশ তৈরি হয়েছিল, তার জেরেই আশঙ্কা ছিল বড়সড় দুর্ঘটনার।

New Farakka Rail Line Repair: যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ করেছে রেল, আজ থেকেই ফের শুরু হতে পারে ট্রেন চলাচল

হাইলাইটস:

  • নিউ ফরাক্কায় রেল লাইনে সংস্কারের কাজ এবার প্রায় শেষের পথে
  • আইআইটি বিশেষজ্ঞদের সাথে কথা বলে করা হচ্ছে সংস্কারের কাজ
  • এই সংস্কারের কাজ শেষ হলেই আগে করা হবে ট্রায়াল রান

New Farakka Rail Line Repair: উত্তরবঙ্গের সাথে ফের যোগাযোগ স্থাপন করতে এবার তৎপর রেল। নিউ ফরাক্কার রেললাইনে ধসের জেরে বিগত ৩ দিন যাবৎ কার্যত উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের মধ্যে বন্ধ রেল চলাচল। লাগাতার সংস্কারের কাজ করছেন রেলকর্মীরা। এদিকে, প্রতিদিনই একাধিক ট্রেন বাতিল হচ্ছে। অবশেষে এবার মিলেছে স্বস্তির খবর। জানা গিয়েছে, নিউ ফরাক্কায় রেল লাইন মেরামতির কাজ এবার প্রায় শেষ পর্যায়ে।

We’re now on Telegram- Click to join

যে এলাকায় নেমেছিল ধস সেখানে রেল যুদ্ধকালীন তৎপরতায় শেষ করেছে সংস্কারের কাজ। আইআইটি বিশেষজ্ঞদের সাথে কথা বলেই করা হচ্ছে সংস্কারের কাজ। লাইনের নীচে মাটি ধসে যে ৬ ফুটের বড় ফাঁকা অংশ তৈরি হয়েছিল, তার জেরেই আশঙ্কা ছিল বড়সড় দুর্ঘটনার। সেই আপ লাইন এখন কেবল এক ফুট মত মাটি তোলা বাকি। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই সেই কাজও শেষ হয়ে যাবে বলেই জানিয়েছেন রেল কর্তারা।

We’re now on WhatsApp- Click to join

গতকাল মাঝরাতেই কথা ছিল এই কাজ শেষ হয়ে যাওয়ার, তবে আপ লাইনের পাশে যেই খানে ধস নেমেছিল, সেই খানে সময় লাগছিল পাইলিং করতে। এই পাইলিং কাজ শেষ হতেই তারপর দ্রুত কাজ এগোয়। আর এবার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হবে এই লাইন সংস্কারের কাজ। তবে এখনই শুরু হচ্ছে না ট্রেন চলাচল।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংস্কারের কাজ শেষ হলে আগে চালানো হবে ট্রায়াল রান। সেই ট্রায়াল রান সফল হলেই, তারপর ধীরে ধীরে শুরু হবে রেল চলাচল। তাই আশা করা হচ্ছে যে, আজই ফের শুরু হবে উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

Read More- নারোয়ালে শতবর্ষী হিন্দু মন্দির ভাঙার ঘটনায় পাকিস্তানের তীব্র সমালোচনা করল ভারত

যেহেতু, ফরাক্কার এই লাইন থেকে খানিকটা দূরেই রয়েছে নয়ানজুলি, আর অন্যদিকে, এক কিলোমিটারের মধ্যে গঙ্গা এবং ভাগীরথী দুই নদীই রয়েছে, তাই এই জায়গাকে ধস প্রবণ বলাই যেতে পারে। এবং বিপর্যয় এড়াতেই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই অতি সতর্কভাবে চলছে রেললাইনে ধস সংস্কারের কাজ। পাইলিং করা হয়েছে নয়ানজুলির দিকে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button