Dev-Subhashree: দেব মজে শুভশ্রীতে, প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্যাশনেট ফটোশ্যুট নায়কের!
সেই ঘোর এবার কাটতে না কাটতেই এক বিশেষ ফটোশ্যুটে তাঁদের কেমিস্ট্রি নতুন করে মনে করিয়ে দিচ্ছে সেই আগের ভালোবাসার আবেগময় মুহূর্তগুলোকে।
Dev-Subhashree: দেবের জীবনে ‘শুভ’ মানেই যে শুভশ্রী তা আরও একবার প্রমাণ!
হাইলাইটস:
- শুভশ্রীকে পেছন থেকে উষ্ণ আশ্লেষে জড়িয়ে দেব
- আর চোখে মুখে জমে থাকা এক অদেখা অনুভূতি
- সামনে এল আবেগে ভরা দেশুর বিশেষ ফটোশ্যুট
Dev-Subhashree: সিনে দুনিয়ার অন্যতম সেরা জুটি হল দেব এবং শুভশ্রীর, তা এবার আরও একবার প্রমাণ করলেন তাঁরা, এই জুটির উপস্থিতি মানেই যেন নিখাদ ম্যাজিক। সোমবারই একসঙ্গে দেব-শুভশ্রী ফেসবুক লাইভে এসে হাজির হয়েছিলেন তাঁদের আসন্ন ছবি দেশু ৭ নিয়ে। দিনভর সেই নিয়েই উত্তেজনা টলিপাড়ায়।
We’re now on Telegram- Click to join
সেই ঘোর এবার কাটতে না কাটতেই এক বিশেষ ফটোশ্যুটে তাঁদের কেমিস্ট্রি নতুন করে মনে করিয়ে দিচ্ছে সেই আগের ভালোবাসার আবেগময় মুহূর্তগুলোকে।
We’re now on WhatsApp- Click to join
প্রতিটা ফ্রেমেই ধরা পড়েছে এক অন্যতম গভীর ও নিবিড় স্পর্শ। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পেছন থেকে উষ্ণ আশ্লেষে জড়িয়ে ধরে রেখেছেন দেব, আর তাঁদের চোখে মুখে সেই জমে থাকা এক অদেখা অনুভূতির গল্প। যেন কোনো শব্দ ছাড়াই হাজারটা কথা চোখের পলকেই আদান-প্রদান হয়ে যাচ্ছে। নীরবতার মধ্যেও এই গাঢ় ভালোবাসার বহিঃপ্রকাশ অনুরাগী থেকে শুরু করে কয়েক গুণ হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে নেটিজেনদের।
Thank you all for the tremendous love and support you have shown for #DeSu.#DeSu7 এখন আর শুধুমাত্র আমাদের ছবি নয়, এটা আপনাদেরও ছবি।@subhashreesotwe pic.twitter.com/RslYLXb99Z
— Dev (@idevadhikari) September 1, 2026
তবে, এর পরের ফ্রেমে এই সাজানো গল্পটা একেবারে অন্যরকম! গম্ভীর মুহূর্তের পরেই এবার ভেসে ওঠেছে প্রাণখোলা হাসির ঢেউ। দেবের আলতো ধরা বাহুর বন্ধনে থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সেই মিষ্টি, ও অকৃত্রিম হাসি যেন মুহূর্তের মধ্যে সমস্ত দূরত্ব মুছে দেয়। এটাই তো ভালোবাসার আসল রূপ — যেখানে একসঙ্গে কাটানো সব মুহূর্তগুলো গম্ভীর অনুরাগের পাশাপাশি এহেন নিখাদ হাসিতে ভরিয়ে তোলে যেন মন-জীবন।
এদিন নীল এবং ধূসর শেডের আধুনিক ওয়েস্টার্ন পোশাকে দেশুর ফ্যাশন সেন্স যেমন নজর কেড়েছে, ঠিক তেমনই তাঁদের এই মিষ্টি বন্ধন আবারও মন জয় করে নিয়েছে ভক্তদের। পর্দার ভালোবাসা হোক কিংবা ক্যামেরার পিছনের এমন মেলবন্ধন, এই ছবিগুলো আরও প্রমাণ করে দেয় যে— দেব ও শুভশ্রীর উপস্থিতি সত্যি আজও বড্ড ‘শুভ’!
Read More- বিয়ের আগের দিন শেষবার কথা, তারপরই ব্লক শুভশ্রীকে, এদিন বিস্ফোরক দাবি দেবের!
উল্লেখ্য, এদিন তাঁরা জানিয়েছেন যে তাঁরা দুজনে দুজনকে একটা প্রমিস করেছেন। শুভশ্রী জানিয়েছেন, ‘আর যাই হয়ে যাক, আমরা ঠিক করেছি যে আর আমরা ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লকও করব না’।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







