Bangla News

Sheikh Hasina Return to Bangladesh: প্রধানমন্ত্রী তারেকের দিল্লি সফরের শর্তেই কি শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছে ভারত?

ভারতে আসার জন্য আসন্ন ব্রিক্‌স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতে তিনি আসবেন কি না, তা এখনও অবধি স্পষ্ট নয়।

Sheikh Hasina Return to Bangladesh: বাংলাদেশে প্রত্যাবর্তনের বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাইলাইটস:

  • ওপার বাংলায় অন্তর্বর্তী সরকারের আমল থেকেই নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম
  • বিএনপি ক্ষমতায় আসার পরেও সেদেশে প্রত্যাহার করা হয়নি সেই নিষেধাজ্ঞা
  • তা নিয়ে এবার আরও বহুবার ক্ষোভপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • এসবের মাঝেই এবার বাংলাদেশে ফিরতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Sheikh Hasina Return to Bangladesh: এ বছরের শেষেই বাংলাদেশে ফিরবেন, তা আগেও বহুবার জানিয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ই আগস্ট ভারতের মাটিতে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকেও এই বিষয়টি আরও জোরালো হয়। তবে এক সাক্ষাৎকারে নিজ দেশে ফেরা, ভারত ও বাংলাদেশ সম্পর্ক এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কার্যকলাপ নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

We’re now on Telegram- Click to join

ভারতে আসার জন্য আসন্ন ব্রিক্‌স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতে তিনি আসবেন কি না, তা এখনও অবধি স্পষ্ট নয়। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেকের দিল্লি সফরের বদলে শেখ হাসিনার প্রত্যর্পণের শর্ত রেখেছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে যে, ডিসেম্বরের মধ্যে সেই কারণেই কী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার কথা এবার ঘোষণা করতে হয়েছে? মাথায় মৃত্যুদণ্ডের খাঁড়া নিয়ে না হলে কেন দেশে ফিরতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

We’re now on WhatsApp- Click to join

শেখ হাসিনা নিজে অবশ্যই সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর সংযোজন, ‘‘আন্তর্জাতিক মঞ্চে আমি যে সাংবাদিক সম্মেলন করেছি, দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে কীভাবে সেটা সমস্যার কারণ হতে পারে? ২০০৭ সালে যখন তারেক রহমান ব্রিটেনে যান, একটি স্ট্যাম্প পেপারে তিনি সই করেছিলেন। অঙ্গীকার করেছিলেন রাজনীতি না করার। কিন্তু তিনি লন্ডন থেকে রাজনীতিই করেছেন। তাঁর মা খালেদা জিয়ার জায়গায় দায়িত্ব সামলেছেন নিজে দলের চেয়ারম্যানের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেছেন জনসভা। দলীয় বৈঠকেও যোগ দিয়েছেন।’’

এদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচারের অভিযোগ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ‘‘এই পরিস্থিতিতে আমার প্রত্যাবর্তন কীভাবে কী শর্ত হতে পারে, সেটাই তো বুঝতে পারছি না।’’

Read More- বাংলাদেশে অভিন্ন দেওয়ানি বিধি চাইলেন তসলিমা নাসরিন, সেই সঙ্গে মুখোশ খুললেন ইউনূসের

এবার দু’বছরের বেশি সময় পর নিজ দেশে ফেরার নেপথ্যে তাহলে কী কারণ হতে পারে? এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘‘উন্নয়ন ও গণতন্ত্রের পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে। সেই কারণে বাংলাদেশে ফিরতে চাই আমি। উন্নয়ন থমকে গেলে থেমে যায় কর্মসংস্থানও। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে। চরমপন্থী চক্রগুলি ফের সক্রিয় হলে সেটা আঞ্চলিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশে।’’

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button