Politics

One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

ভারতের ৭.৮ শতাংশ শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশের অগ্রগতির পথে যারা হতাশার মেঘ ছড়াতে ব্যস্ত, তাদের তীব্র ভাষায় আক্রমণ করে বললেন—এটি নেহাতই 'ঝুট কি গূঞ্জ' বা মিথ্যার গর্জন!

One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • মোদির কড়া বার্তা ও জিডিপি গ্রোথ
  • ব্রিকসে মোদী-পুতিন এবং ইরান বৈঠক
  • বাংলার প্রশাসনিক রাজনীতিতে বড় বদল

One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। নজর রাখা যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং চর্চিত রাজনৈতিক আপডেটগুলোতে।

We’re now on WhatsApp – Click to join

• মোদির কড়া বার্তা ও জিডিপি গ্রোথ: ভারতের ৭.৮ শতাংশ শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশের অগ্রগতির পথে যারা হতাশার মেঘ ছড়াতে ব্যস্ত, তাদের তীব্র ভাষায় আক্রমণ করে বললেন—এটি নেহাতই ‘ঝুট কি গূঞ্জ’ বা মিথ্যার গর্জন!

• ব্রিকসে মোদী-পুতিন এবং ইরান বৈঠক: এসসিও (SCO) সম্মেলনের ফাঁকে বিশ্ব রাজনীতিতে বড় কূটনীতি! রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বললেন—”যুদ্ধ নয়, মানবজাতির কল্যাণে এবার চিরতরে যুদ্ধবিরতির সময় এসেছে। পাশাপাশি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও বাণিজ্যিক সুরক্ষার জোরালো দাবি তোলেন তিনি।

• বাংলার প্রশাসনিক রাজনীতিতে বড় বদল: ১লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে এক ঐতিহাসিক ও বড় পরিবর্তন! সরকারি সমস্ত স্তরে এবং দপ্তরে বাংলা ভাষার ব্যবহার সম্পূর্ণরূপে বাধ্যতামূলক করা হয়েছে, যা রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।

Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

• জাতীয় রাজনীতিতে কে কবিতার আবেগ: দিল্লি আবগারি নীতি মামলায় দীর্ঘ আইনি লড়াই ও ৪ বছরের হেনস্থার কথা বলতে গিয়ে আজ সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন টিআরএস নেত্রী কে কবিতা। ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে নিজের নির্দোষিতার জোরালো দাবি তোলেন তিনি।

রাজনীতির সব আপডেট আর খবরের ভেতরের খবর জানতে দেখতে থাকুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা।

Back to top button