Entertainment

Dev-Subhashree: বিয়ের আগের দিন শেষবার কথা, তারপরই ব্লক শুভশ্রীকে, এদিন বিস্ফোরক দাবি দেবের!

এদিন দেব যেমন একবাক্যে স্বীকার করে নিলেন ব্রেকআপের পরে তাঁর এবং শুভশ্রীর মধ্যে যে একেবারেই যোগাযোগ ছিল না তা ভুল। বরং টুকটাক তাঁদের কথা হত।

Dev-Subhashree: সোমবারের দেশু ৭-এর লাইভ থেকে রাজ-রুক্মিণীকে কেন ধন্যবাদ জানালেন দেব? জেনে নিন

হাইলাইটস:

  • একটা সময় দেব এবং শুভশ্রীর মধ্যে ছিল প্রেমের সম্পর্ক
  • যদিও শুভশ্রী এখন রাজ ঘরণী আর দেব রুক্মিণীর প্রেমে মগ্ন
  • এদিন লাইভে এসে রাজ-রুক্মিণীর উদ্দেশে কী বললেন দেব?

Dev-Subhashree: গতকাল মুক্তি পেল দেব-শুভশ্রীর পুজোর রিলিজের টিজার। আর টিজার প্রকাশের কিছু ঘন্টা আগেই লাইভে এসেছিলেন এই দুই তারকা। সেখানেই এই জুটির কেমিস্ট্রি একেবারে জমে ক্ষীর। আর অবাক করা ব্যাপার হচ্ছে, এদিন বারংবার ঘুরে ফিরে এসেছে দুজনের মুখেই তাঁদের সেই পুরনো সময়কার কথা। যখন একে-অপরের প্রতি প্রেমে মগ্ন ছিলেন।

We’re now on Telegram- Click to join

এদিন দেব যেমন একবাক্যে স্বীকার করে নিলেন ব্রেকআপের পরে তাঁর এবং শুভশ্রীর মধ্যে যে একেবারেই যোগাযোগ ছিল না তা ভুল। বরং টুকটাক তাঁদের কথা হত। এবং এদিন দেব তো বলেই বসলেন যে, শেষ ম্যাসেজ শুভশ্রীর বিয়ের আগে তিনিই করেছিলেন এবং তারপরই ব্লক করে দেন।

We’re now on WhatsApp- Click to join

এদিন লাইভ চলাকালীন অভিনেতা দেবকে এমনটাও বলতে শোনা যায় যে, তিনি এবং শুভশ্রী একে-অপরকে কথা দিয়েছেন যে, আর কোনোদিনও তাঁরা ঝগড়া করবেন না। এমনকী, কেউ আর কাউকেই ব্লকও করবেন না বলে জানান শুভশ্রী। এছাড়া, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফোন নম্বর ‘শুভশ্রীদি অ্যাক্ট্রেস’ (এই নামেই সেভ ছিল নম্বর দেবের আপ্ত সহায়কের ফোনে, সেটি দেবকে পাঠান তিনি।

দেব সেটাই সেভ করে রাখেন শুভ-ও বলে। এই সময় আবার শুভশ্রী নিশ্চিত হয়ে নেন, ‘তোমার ফোনে কোনো আর শুভ নেই তো? না মানে, ছেলেদের নামও তো শুভ হয়’। তাতে পাল্টা দেবের প্রশ্ন, ‘কটা দেব আছে তোমার ফোনে?’ এই ভাবেই খুনসুটি, আর ভালোবাসা-য় ভরা মুহূর্ত দেব-শুভশ্রীর ভক্তদের মন ভরিয়ে রেখেছিল।

এ বছর পুজোর ছবি দেশু ৭ নিয়ে কথা বলার সময় একাধিকবার দেব আবেগতাড়িতও হয়ে পড়েন। এমনকী, একটা পর্যায়ে এসে তিনি রাজ চক্রবর্তী এবং রুক্মিণীকেও ধন্যবাদ জানান। দেব বলেন, ‘এই ছবিতে শুভশ্রীকে দেখে পাগল হয়ে যাবে। ও জীবনে এত কখনও সুন্দর লাগেনি, যা এই ছবিতে ওকে লেগেছে। সুন্দর এবং হটও। আমি রাজ চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে চাই, পিলার অফ স্ট্রেন্থ। এবং রুক্মিণী মৈত্রকেও বিশেষ ধন্যবাদ জানাতে চাই। ওরা যেভাবে ট্রোল হয়, তাও কোনোদিনও কিছু বলে না।’

Read More- বিচ্ছেদ জল্পনায় ছাই দিয়ে রং মিলান্তি পোশাকে হাতে হাত ধরে হাজির রাজ-শুভশ্রী

এর পরই সকলের উদ্দেশে দেব অনুরোধ করেন যাতে কোনোভাবে তাঁদের পরিবারকে আক্রমণ না করা হয়। দেব বলেন, ‘এমন কিছু করো না যাতে ব্যক্তিগত অ্যাটাক করা হয় আমাদের পার্টনারকে। তাঁদের সাপোর্ট ছাড়া এই কাজটা আমরা করতে পারতাম না।’

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button