Entertainment

Bigg Boss Bangla: অনলাইনে শাড়ি বেচে সোজা বিগ বসে! সৌরভকে চিমটি কেটে ‘মিশোর তান্যা মিত্তল’ ট্যাগ, কে এই তনুশ্রী রায় দাস?

বিগ বসে মঞ্চে উঠে শো’য়ের হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে দেখে তনুশ্রীর নাকি বিশ্বাসই হচ্ছিল না তিনি সত্যি সত্যি বিগ বসে এসেছেন। তাই সত্যি-মিথ্যা পরখ করতে কোনো আগুপিছু না ভেবেই মহারাজের হাতে চিমটি কেটে বসলেন! 

Bigg Boss Bangla: জলপাইগুড়ির মেয়ে অনলাইনে শাড়ি বেচে ভাইরাল হয়ে এখন বিগ বসের মঞ্চে!

হাইলাইটস:

  • অনলাইনে শাড়ি বেচে সোজা চলে গেলেন বিগ বসের মঞ্চে
  • ‘মিশোর তান্যা মিত্তল’ ট্যাগ পাওয়া কে এই তনুশ্রী রায় দাস?
  • ফেসবুক-ইনস্টাগ্রামে তাঁর হাজার হাজার অনুরাগী রয়েছে

Bigg Boss Bangla: এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই শাড়ি আর শাড়ি! এদিকে শাড়ি আর ডিজাইনার ব্লাউজের সাজ দেখিয়ে জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী রায় দাস এবার সোজা নাম লেখালেন ‘বিগ বস বাংলা’-র মঞ্চে। জলপাইগুড়ি থেকে সোজা উড়ে গেলেন মুম্বাইয়ে। সেখানকার ঝলমলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রেখেই তিনি এমন এক কাণ্ড করে বসলেন, যা দেখে নেটিজেনদের চোখ চড়কগাছ!

We’re now on WhatsApp – Click to join

দাদাকে চিমটি কাটায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড় উঠলো 

বিগ বসে মঞ্চে উঠে শো’য়ের হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে দেখে তনুশ্রীর নাকি বিশ্বাসই হচ্ছিল না তিনি সত্যি সত্যি বিগ বসে এসেছেন। তাই সত্যি-মিথ্যা পরখ করতে কোনো আগুপিছু না ভেবেই মহারাজের হাতে চিমটি কেটে বসলেন!

এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হাসির রোল ওঠার পাশাপাশি শুরু হয়ে গেছে কটাক্ষের বন্যা। বিগ বসের স্টেজে পা দিয়ে তনুশ্রী স্পষ্ট দাবি করেন, শুধু সৌরভকে দেখতেই নাকি বিগ বসের মঞ্চে এসেছেন তিনি।

এদিকে নেটিজেনদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সৌরভের হাতে চিমটি কাটা থেকে শুরু করে মঞ্চের হাবভাব – সবটাই নাকি বড্ড বেশি ‘নাটকীয়’ ও ওভার অ্যাক্টিং!এমনকি অনেকেই ‘তান্যা মিত্তলের মিশো ভার্সন’ বলেও কটাক্ষ করেছেন তনুশ্রীকে।

তনুশ্রী রায় দাসের পরিচয় 

নিন্দুকেরা যাই বলুক না কেন, তনুশ্রীর জীবনের লড়াইটাও কিন্তু কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তাঁর। পড়াশোনার পাট চুকিয়ে খুব কম বয়সেই কাঁধে চেপেছিল সংসারের চাপ। তাঁর ১৫ বছরের একটি মেয়েও রয়েছে। বিগ বসের মঞ্চে যখন সৌরভ তাঁকে জিজ্ঞেস করলেন—গ্ল্যামার নাকি মেয়ে, কোনটা আগে? তনুশ্রী সগর্বে জানান, গ্ল্যামার গ্ল্যামারের জায়গায়, কিন্তু দিনশেষে তাঁর আসল পরিচয় তিনি একজন মা।

উল্লেখ্য, জলপাইগুড়িতে ‘দ্য মোমেন্ট অফ মেমোরি’ (The Moment of Memory) নামে একটি বুটিক খুলে অনলাইনে শাড়ি-ব্লাউজ বিক্রি করতেই তিনি। এর ফলে ফেসবুক-ইনস্টাগ্রামে তাঁর হাজার হাজার অনুরাগী রয়েছে।

Read more:- শুরু হয়ে গেল বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিং, প্রতিযোগী হিসেবে কারা নিলেন এন্ট্রি?

বিগ বসের ঘরে কী করবেন তনুশ্রী?

তান্যা মিত্তলের মতো গ্ল্যামারাস কায়দা আর সৌরভকে চিমটি কাটার সাহস—দুই মিলিয়ে তনুশ্রী যে সহজে ছাড়ার পাত্রী নন, তা তো বোঝাই যাচ্ছে। নিজের মুখে স্বীকার করেছেন তিনি নাকি চরম ‘ঠোঁটকাটা’, অন্যায় দেখলে কাউকেই রেয়াত করবেন না। এখন দেখার পালা, বিগ বস হাউসে তনুশ্রীর এই ‘ওভার অ্যাক্টিং’ শেষ পর্যন্ত তাঁকে কতদূর নিয়ে যায়!

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button