Bigg Boss Bangla Grand Opening: শুরু হয়ে গেল বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিং, প্রতিযোগী হিসেবে কারা নিলেন এন্ট্রি?
বিগ বস বাংলার প্রথম প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিয়েছেন মনামী ঘোষ। লাল পাড় সাদা শাড়ি পরে একবারে বাঙালি লুকে ধরা দিয়েছেন তিনি। এরপরেই কালো ব্লেজার পরে হ্যান্ডসাম হাংক হয়ে এন্ট্রি নেন ভরত কল।
Bigg Boss Bangla Grand Opening: এক নজরে দেখে নিন এই বছর বাংলার প্রতিযোগী হিসেবে দেখা গেল কাদের?
হাইলাইটস:
- অবশেষে এবার শুরু হয়ে গেল বহু প্রতিক্ষিত শো বিগ বস বাংলা
- গতকাল থেকে শুরু হল বিগ বস বাংলার গ্র্যান্ড প্রিমিয়ার
- একে একে অনুষ্ঠানে এসে হাজির হলেন সকল প্রতিযোগী
Bigg Boss Bangla Grand Opening: দীর্ঘ অপেক্ষার পর শেষমেষ শুরু হয়ে গেল বহু প্রতিক্ষিত শো ‘বিগ বস বাংলা’। গতকাল রাত ৮ টা থেকে শুরু হয়েছে স্টার জলসার পর্দায় বিগ বস বাংলার গ্র্যান্ড প্রিমিয়ার। অনুষ্ঠানে একে একে দেখা মিলেছে প্রত্যেক প্রতিযোগীর। এক নজরে দেখে নিন এই সিজনে বিগ বস বাংলার প্রতিযোগী হিসেবে কারা কারা রয়েছেন?
We’re now on Telegram- Click to join
বিগ বস বাংলার প্রথম প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিয়েছেন মনামী ঘোষ। লাল পাড় সাদা শাড়ি পরে একবারে বাঙালি লুকে ধরা দিয়েছেন তিনি। এরপরেই কালো ব্লেজার পরে হ্যান্ডসাম হাংক হয়ে এন্ট্রি নেন ভরত কল। তৃতীয় প্রতিযোগী হিসাবে হাউসে প্রবেশ করেন গায়ক দুর্নিবার।
We’re now on WhatsApp- Click to join
চতুর্থ প্রতিযোগী হিসেবে আসেন তাপস পালের কন্যা সোহিনী পাল। এবং শোতে এসেই বাবার স্মৃতিচারণ করেন তিনি। এর পরই সকলের প্রিয় নিরঞ্জন মন্ডল অর্থাৎ লাফটারসেন এন্ট্রি নেন বিগ বস বাংলার ঘরে প্রতিযোগী হিসাবে। এবং পঞ্চম প্রতিযোগী হচ্ছেন ফুটবল কোচ দিব্যেন্দু বিশ্বাস।
Bigg Boss বাংলার হাউসে পা রাখলো Social Star নিরঞ্জন ।
Bigg Boss বাংলা – এখন চলছে GRAND OPENING। আগামিকাল থেকে প্রতিদিন 9:30 PM
#JioHotstar এ দেখতে ক্লিক করুন – https://t.co/L01Xhjq6lc | Unlimited entertainment, Free on JioHotstar. Live 24×7 | **শর্তাবলী প্রযোজ্য | pic.twitter.com/bH2RQxFVXk— স্পর্শ গিরি (@CineBuff2003) August 30, 2026
এবং ষষ্ঠ প্রতিযোগী হিসেবে বিগ বস বাংলার ঘরে আসেন ব্যবসায়ী ও মা তনুশ্রী রায় দাস, তিনি হলেন জলপাইগুড়ির বাসিন্দা, তিনি সোজা কথা মুখের উপর বলতেই বেশি ভালোবাসেন। বিগ বস বাংলার মঞ্চে এসেই হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাচ করান উলালা গানের তালে তালে। এর পরই পর পর এন্ট্রি নেন অনিন্দ্য সেন গুপ্ত ও সায়ক চক্রবর্তী।
সায়ক চক্রবর্তী এবং অনিন্দ্যর সাথে বিগ বসের মঞ্চেই এক হাত খেলে নেন জয়িতা চট্টোপাধ্যায়ও, যিনি হচ্ছেন অন্যতম নেট প্রভাবশালী। এবং পরের প্রতিযোগী হিসেবে বিগ বস বাংলার মঞ্চে আসেন আলেকজান্দ্রিয়া টেলর। এবং এর পরের প্রতিযোগী হলেন অভিনেত্রী সৃজলা গুহ।
Read More- সৌরভের বিগ বস বাংলার সম্প্রচার সময় ঘোষণা করল স্টার জলসার, ৩০শে আগস্ট হবে গ্র্যান্ড ওপেনিং!
এবং এরপরই এন্ট্রি নেন শ্রীরামপুরের ঝিলাম গুপ্ত। তিনিও আছেন এই শোয়ের প্রতিযোগিতায়। এবং শেষ প্রতিযোগী হিসাবে এন্ট্রি নেন পর্দার সোনামণি সাহা। এবার কেবল দেখার পালা কতটা জমে উঠবে এই অনুষ্ঠান।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







