lifestyle

Teacher’s Day 2026: শিক্ষক দিবস উদযাপনের পেছনের ইতিহাস কী? জেনে নিন এই বিশেষ তথ্যগুলো

যে সকল শিক্ষক আমাদের সাফল্যের পথে পরিচালিত করেন, তাঁদের সম্মান জানাতে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই দিনে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সম্মান জানায়। শিক্ষক দিবসে ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Teacher’s Day 2026: শিক্ষা ক্ষেত্রে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের অবদানকে স্মরণ করার জন্য প্রতি বছর ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়

হাইলাইটস:

  • শিক্ষকরা হলেন জাতির মেরুদণ্ড এবং অন্ধকার থেকে আলোর পথেযাত্রার পথপ্রদর্শক
  • শিক্ষক দিবস হল শিক্ষকদের সম্মান ও তাদের অবদানকে কৃতজ্ঞতা জানানোর জন্য একটি বিশেষ দিন
  • ভারতের উপরাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন স্মরণে ১৯৬২ সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়

Teacher’s Day 2026: প্রত্যেক মানুষের জীবনে একজন শিক্ষক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার চেতনা জাগিয়ে তোলার মাধ্যমে একজন শিক্ষক ব্যক্তি, সমাজ এবং জাতির উন্নয়নে এক বিশেষ ভূমিকা পালন করেন। বাবা-মা হয়তো সন্তানের জন্ম দেন, কিন্তু একজন শিক্ষক তাঁর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তাদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। যে সকল শিক্ষক আমাদের সাফল্যের পথে পরিচালিত করেন, তাঁদের সম্মান জানাতে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই দিনে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সম্মান জানায়। শিক্ষক দিবসে ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের (Sarvepalli Radhakrishnan) শিক্ষা ক্ষেত্রে অবদানের স্মরণে প্রতি বছর ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

We’re now on WhatsApp – Click to join

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন 

ভারতীয় সংস্কৃতিতে গুরু-শিষ্য পরম্পরার এক গভীর গুরুত্ব রয়েছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন বিদ্বান শিক্ষক ছিলেন। তিনি ভারতের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষক হিসেবে তাঁর জীবনের চল্লিশ বছর অতিবাহিত করেন। শিক্ষক হিসেবে তাঁর অবদানকে স্মরণ করার জন্য, প্রতি বছর তাঁর জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

Read more:- সারা বিশ্বে ৫ই অক্টোবর শিক্ষক দিবস পালিত হলেও ভারতে কেন ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়? জানুন

যখন ডঃ রাধাকৃষ্ণণ ভারতের উপরাষ্ট্রপতি হন, তখন তাঁর কিছু বন্ধু এবং প্রাক্তন ছাত্র তাঁর সাথে দেখা করতে যান। তাঁরা রাধাকৃষ্ণণের কাছে তাঁর জন্মদিনটি জাঁকজমকের সাথে উদযাপন করার অনুমতি চান। তিমি বলেন যে, তাঁর জন্মদিন অন্যভাবে উদযাপন করার পরিবর্তে যদি ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, তবে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত হবেন। তখন থেকেই ভারতে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপনের প্রথা শুরু হয় এবং তা আজও অব্যাহত রয়েছে।

এই রকম জীবনধারা ও শিক্ষা বিষয়ক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button