Bangla News

Jadavpur University: সাদা রং এখনও শুকোয়নি, ২৪ ঘণ্টার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ফিরে এল দেওয়াল লিখন!

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা ‘দেশ বিরোধী স্লোগান’ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পরই, গত শনিবার যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে লেখা দেশ বিরোধী স্লোগান মুছে ফেলা হয়েছিল সাদা রং করে।

Jadavpur University: যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে নতুন করে লেখা! এবার লেখা কার্ল মার্কসের উক্তি!

হাইলাইটস:

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা দেশ বিরোধী স্লোগান নিয়ে সরব মুখ্যমন্ত্রী
  • এদিন ক্যাম্পাসের দেওয়ালে লেখা মুছে দেওয়া হয়েছিল সাদা রং দিয়ে
  • কিন্তু এদিন দেখা গেল যে, ফের নতুন করে দেওয়ালে লেখা হয়েছে

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার দেওয়ালের ‘লড়াই’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পরই রাতারাতি যেমন দেওয়াল লিখন এবং গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল, ঠিক তেমনই ফের রাতারাতিই আবার যাদবপুরের দেওয়ালে ফিরে এল লিখন। ২৪ ঘণ্টার ব্যবধানের মধ্যেই আবারও বদলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল!

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা ‘দেশ বিরোধী স্লোগান’ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পরই, গত শনিবার যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে লেখা দেশ বিরোধী স্লোগান মুছে ফেলা হয়েছিল সাদা রং করে। কিন্তু গতকাল ফের দেখা গেল, যাদবপুরে ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে নতুন করে ফের লেখা হয়েছে! সদ্য সাদা রঙ করা দেওয়ালে লেখা এবার কার্ল মার্কসের উক্তি!

We’re now on WhatsApp- Click to join

এদিন কে বা কারা ফের নতুন করে দেওয়াল লিখল, তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। এবিভিপি (ABVP) ছাত্র সংগঠনের দাবি যে, এটা নকশালপন্থীরাই লিখেছে।

এদিকে, ABVP যাদবপুরের মুখপাত্র শুভজিৎ সাহা বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুছে ফেলা হোক এগুলি। এবং আমরা জানি তো, এগুলি মুছে ফেলা হলে, পরেরদিন ফের লেখা হবে। কারণ বেআইনি রেজিস্ট্রারারই। ওঁর নিজস্ব স্বার্থ এতে জড়িয়ে আছে। প্রধান উদ্দেশ্য কেবল এখানে দেওয়াল লিখনই নয়, আসল উদ্দেশ্য হচ্ছে তাঁদের নিজেদের প্রচুর টাকার দুর্নীতি রয়েছে, সেটাই আড়াল করা। স্টুডেন্ট সেন্টিমেন্টের নামে কিছু উন্মাদ ছেলে রয়েছে, তাদেরই লেলিয়ে দেওয়া হয়েছে। সবার জন্য বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বাড়ি। আমার বাড়ির দেওয়ালে যদি কেউ এই সব লেখে, আজকে বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমি যদি ঘোষণা করছি যে যারা যারা এই কাজ করেছে, সাসপেক্টেড যারা, তাদের নিজেদের বাড়ির দেওয়ালে যদি যা ইচ্ছে তাই লেখা হয়, তবে সে সামলাতে পারবে তো? থাকবে তো গণতন্ত্র? আর সেটা যেন মাথায় রেখে এসব কাজ করা হয়।”

Read More- ‘জঞ্জাল সাফাই করতে আমি জানি’, যাদবপুরে দাঁড়িয়ে কোন জঞ্জাল সাফাইয়ের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

জানা গিয়েছে যে, আজ এই কর্মসূচি রাখা হয়েছে এসএফআই-র। এবং নাম দেওয়া হয়েছে, “টেক ব্যাঙ্ক ইউর ওয়াল”। আজ, অর্থাৎ সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই সেই কর্মসূচি হওয়ার কথা। তবে তার আগেই কে অথবা কারা দেওয়ালে এই লেখা লিখল, তা নিয়েই এবার উঠছে প্রশ্ন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button