Nepal Flood Updates: নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৮১০-এ পৌঁছেছে, এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ, কী জানাচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রক?
ইতিমধ্যে নেপাল ২,৫০২ জনের এবং তিব্বত ৫৪৬ জনের নিখোঁজ তালিকা প্রকাশ করেছে। নেপালের নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিকও রয়েছেন।
Nepal Flood Updates: নেপালের হরপা বানের ফলে মৃত্যু মিছিল যেন সারা বিশ্বজুড়ে হাহাকার ফেলে দিয়েছে
হাইলাইটস:
- নেপালের ভয়াবহ হরপা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে
- রবিবার পর্যন্ত নেপাল ও তিব্বত মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮১০-এ দাঁড়িয়েছে (নেপালে ৭৯৪ জন এবং তিব্বতে ১৬ জন)
- ভারতীয় বিদেশ মন্ত্রক জানাচ্ছে, ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ এবং ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সাথে যোগাযোগ করা যাচ্ছে না
Nepal Flood Updates: মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে নেপালে। রবিবার পর্যন্ত নেপালের ভয়াবহ হরপা বানে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮১০-এ দাঁড়িয়েছে, যার মধ্যে নেপালের ৭৯৪ জন এবং তিব্বতের ১৬ জন রয়েছেন। উভয় দেশে মোট ৩,০৪৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
We’re now on WhatsApp – Click to join
ইতিমধ্যে নেপাল ২,৫০২ জনের এবং তিব্বত ৫৪৬ জনের নিখোঁজ তালিকা প্রকাশ করেছে। নেপালের নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিকও রয়েছেন।
Hey Bhagwan I’m speechless. 💔
I can’t imagine the pain of watching your entire world being swept away like this. 😢 Praying for everyone affected. May everyone stay safe and find strength through this tragedy. 🙏🇳🇵#Nepal #Flood #PrayForNepal #StaySafe pic.twitter.com/DiIMGVAKQr— 𝗕𝗮𝗺𝗱𝗲𝘃R (@Bamdevrijal) August 29, 2026
ভারতের বিদেশ মন্ত্রক (এমইএ) রবিবার বিকেলে জানিয়েছে যে নেপাল থেকে ১৪৯ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে প্রকাশিত নিখোঁজ ব্যক্তিদের সর্বশেষ তালিকায় ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ এবং ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
নেপালে সাম্প্রতিক হরপা বানের পর, নেপালের লিখু গ্রামীণ পৌরসভার বেশ কিছু স্বেচ্ছাসেবক একটি ব্যাপক উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে দেবীঘাটের দিকে রওনা হচ্ছেন। এদিকে এনডিআরএমএ ৩০শে আগস্ট নেপালের রাসুয়া ভোটেকোশী নদীতে আসা হরপা বানে ক্ষতিগ্রস্ত ও উদ্ধারকৃত বিদেশী নাগরিকদের তালিকা প্রকাশ করেছে।
Read more:- নেপাল সরকার কি নেপালে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের কোনও আর্থিক ক্ষতিপূরণ দেবে?
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালে একটি ভয়াবহ হরপা বান ও ভূমিধস আঘাত হানে। নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে পড়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে লেন্দে খোলা ও ভোটেকোশী নদীতে হরপা বান দেখা দেয়, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







