Sourav Ganguly Death Threat: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি! থানায় অভিযোগ দায়ের সৌরভের
গতকাল, ঠাকুরপুকুর থানায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য অভিযোগ দায়ের করেছেন যে, সৌরভ, তাঁর পরিবার এবং তাঁর স্টাফদেরও হুমকি দেওয়া হয়েছে।
Sourav Ganguly Death Threat: ঠাকুরপুকুর থানায় দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ
হাইলাইটস:
- সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার এবং স্টাফেদের হুমকি দেওয়া হয়েছে
- সৌরভের পার্সোনাল সেক্রেটারি ইতিমধ্যে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন
- এবার অভিযোগ গ্রহণ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ
Sourav Ganguly Death Threat: সোমবার অর্থাৎ গতকাল প্রাণনাশের হুমকির চিঠি পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, এদিন কেবল সৌরভই নন, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামেও প্রাণনাশের হুমকি চিঠি পাঠানো হয়েছে। এবার এ নিয়ে বেশ উদ্বিগ্ন সৌরভের পরিবার। এদিন ঠাকুরপুকুর থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্রুত পুলিশি তদন্তের জন্য থানায় আবেদনও জানিয়েছেন তিনি।
We’re now on Telegram- Click to join
গতকাল, ঠাকুরপুকুর থানায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি তানিয়া ভট্টাচার্য অভিযোগ দায়ের করেছেন যে, সৌরভ, তাঁর পরিবার এবং তাঁর স্টাফদেরও হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, সৌরভ এবং তাঁর গোটা পরিবারই এই প্রাণনাশের হুমকি চিঠি পেয়েছেন। তিনি অভিযোগপত্রে লিখেছেন, “গত কিছুমাস যাবৎ অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আমরা এই চিঠি পাচ্ছি। এই চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন রকমের আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। প্রথমে আমরা এই সব চিঠিকে এতটা বেশি গুরুত্ব দিইনি। তবে ভেবেছিলাম যে, এমন কেউ হয়তো চিঠিটা পাঠাচ্ছেন যে হয়তো অপছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আর তার এই ব্যক্তিগত ক্ষোভ থেকেই হয়তো এই চিঠি।”
We’re now on WhatsApp- Click to join
এরপর লেখেন, “তবে, আজ দুটি চিঠি পেয়েছি আমরা। একটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এবং অন্যটি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা হয়েছে। চিঠির প্রেরক কেবল সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েই আপত্তিকর মন্তব্য করেই থামেনি। সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবার সহ আরও যাঁরা তাঁর সাথে কাজ করেন, তাঁদেরও নিরাপত্তা নিয়ে এবার এই হুমকি দেওয়া হয়েছে।”
Former India captain Sourav Ganguly has reportedly received several threatening letters in recent months, including a threat against him and his wife Dona Ganguly. #SouravGanguly #Kolkata pic.twitter.com/BtBiDqMRFk
— Bikash Mondal (@bik62122) August 11, 2026
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি লিখেছেন, “যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে গভীরভাবে উদ্বিগ্ন আমরা সকলে। এখন এই চিঠি কেবল আর ঘৃণায় আটকে নেই, এবার নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। তাই, এই নিয়ে দ্রুত আমরা পুলিশি হস্তক্ষেপ এবং তদন্তের জন্য বিশেষ আবেদন জানাচ্ছি।” ইতিমধ্যেই পুলিশ এই অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার তদন্তও শুরু হয়ে গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
Read More- কেন টার্গেট করা হয়েছিল কপিল শর্মার ক্যাফে? সামনে এল বিস্ফোরক এক তথ্য
এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সমাজ মাধ্যমে বিভিন্ন ‘সম্মান-হানিকর’ পোস্ট করা হয়েছিল। তার বিরুদ্ধে তখন ঠাকুরপুকুর থানায় দ্বারস্থও হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







