Entertainment

Actor Jeet: নয়া প্রজন্মের স্বাধীনতার লড়াইয়ে ‘অনন্ত’! ট্রেলারেই চমকে দিলেন সুপারস্টার জিৎ

এই ছবির ট্রেলারের প্রথম থেকে শেষ অবধি রয়েছে একটার পর একটা চমক। জিৎকে ‘অনন্ত’ চরিত্রের এমন অনেক দিক তিনি তুলে ধরেছেন যা এতদিন কেউই জানত না।

Actor Jeet: ছবিতেই লুকিয়ে রয়েছে ভারতীয় ইতিহাসের অজানা কাহিনি, দেখে নিন ট্রেলারটি

হাইলাইটস:

  • আগামী ১৪ই আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি
  • ইতিমধ্যেই এবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার
  • ট্রেলারে একের পর এক চমকের আভাস মিলেছে

Actor Jeet: জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির গত ২৭শে মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও মুক্তির ঠিক ১২ দিন আগেই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেন পরিচালক। এবং পরে পরিচালক ঘোষণা করেন ২৭শে মে-র পরিবর্তে আগামী ১৪ই আগস্ট এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। মুক্তি পেয়েছে ইতিমধ্যে ছবির অফিশিয়াল ট্রেলার।

We’re now on WhatsApp- Click to join

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির ট্রেলার প্রসঙ্গে বিস্তারিত—

  • এই ছবির ট্রেলারের প্রথম থেকে শেষ অবধি রয়েছে একটার পর একটা চমক। জিৎকে ‘অনন্ত’ চরিত্রের এমন অনেক দিক তিনি তুলে ধরেছেন যা এতদিন কেউই জানত না। কেবলমাত্র একজন বিপ্লবী হিসেবেই নয়, একজন দায়িত্ববান ভারতীয় হিসেবেও অনন্ত কতটা সঠিক ছিলেন তা এবার জানা যাবে এই ছবিতে।

We’re now on Telegram- Click to join

এছাড়া, ভারতের স্বাধীনতা ইতিহাসের এহেন এক পর্যায়, যা এতদিন অনেকেই তা জানতেন না। তবে একজন কেবল বিপ্লবী হিসেবেই অনন্ত লড়াই করেননি তিনি আগামী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করেও লড়াই করেছিলেন। অনন্তর এই লড়াইয়ে তাঁর পাশে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আরও সকলেই।

এদিন ছবির ট্রেলার দেখেই রীতিমতো গায়ে কাঁটা দিয়ে দিয়েছে দর্শকদের। এত বছর পর এহেন একটি চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন জিৎ, যার সাথে লুকিয়ে রয়েছে ভারতের ইতিহাসের বিভিন্ন অজানা সব কাহিনি। এটি দর্শকদের কাছে শুধুমাত্র একটি সিনেমাই নয় এটি এমন একটি ইতিহাস যা জানার জন্যই এবার অপেক্ষা করে রয়েছেন আপামর বাঙালি।

Read More- আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়ে কী পরের ছবি আনছেন দেব? স্বাধীনতা দিবসেই এবার বড় ঘোষণা দেবের

কিছুদিন আগেই সিনেমার যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে, বন্দুক হাতে টোটা দাঁড়িয়ে রয়েছেন। পিছনে জ্বলতে থাকা শহরের সামনে রয়েছেন রক্তাক্ত জিৎ। পাশে দাঁড়িয়ে কৌশিক সেন, লোকনাথ দে, প্রিয়াঙ্কা সরকার, শুভ্রজিৎ দত্ত এবং দেবোত্তমা শাহ। নিচে লেখা, ১৪ আগস্ট। অর্থাৎ, দর্শকদের স্বাধীনতা দিবসের প্রাক্কালেই বিপ্লবীর এই আখ্যান উপহার দিতে চলেছেন ছবির পরিচালক। তবে ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’রও তবে ইতিমধ্যেই দেব ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৪ই আগস্ট মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button