Dev Next Film: আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়ে কী পরের ছবি আনছেন দেব? স্বাধীনতা দিবসেই এবার বড় ঘোষণা দেবের
গতকাল দেব সমাজ মাধ্যমে একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘This Independence Day A Hero Arrives’। কিন্তু কোন স্বাধীনতা সংগ্রামীর গল্প থাকবে তা এখনও অবধি খোলসা করেননি তিনি।
Dev Next Film: এই স্বাধীনতা দিবসে বড় ঘোষণা এক পোস্টে এরই আভাস দিলেন অভিনেতা দেব
হাইলাইটস:
- ১৪ই আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা-র
- তবে যদিও তা কদিন আগে হঠাৎই পিছিয়ে দেন অভিনেতা দেব
- এবার স্বাধীনতা দিবসে হতে চলেছে বড় ঘোষণা, জানালেন দেব
Dev Next Film: স্বাধীনতা দিবসের আগের দিনই বড় পর্দায় মুক্তির কথা ছিল দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা-র’। তবে এদিন আচমকাই ছবির মুক্তি পিছিয়ে দেন অভিনেতা। এবার ভক্তদের জন্য স্বাধীনতা দিবসের দিনই রাখলেন এক বড় সারপ্রাইজ।
We’re now on Telegram- Click to join
গতকাল দেব সমাজ মাধ্যমে একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে, ‘This Independence Day A Hero Arrives’। কিন্তু কোন স্বাধীনতা সংগ্রামীর গল্প থাকবে তা এখনও অবধি খোলসা করেননি তিনি।

কিন্তু দেবের শেয়ার করা ওই পোস্টারে থাকা একটি বাঘের মুখের প্রতীক দেখে মনে করা হচ্ছে যে আশুতোষ মুখোপাধ্যায়কে বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন দেব। আর এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘একজন বীর-এক অনন্য উত্তরাধিকার-নতুন করে আবিষ্কারের অপেক্ষায় থাকা এক গল্প-এই স্বাধীনতা দিবসে চোখ রাখুন!’
We’re now on WhatsApp- Click to join
আর দেবের এই পোস্টের নীচে মন্তব্যে লেখা, ‘পোস্টারটার ডিজাইনটি জাস্ট অসাধারণ! বাঘের ওই প্রতীকটা দেখে মনে হচ্ছে যে এবার কোনো এক মহান বীরের গল্প আসতে চলেছে। এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
Read More- বিপ্লবী অনন্ত সিং অবতারে চমক দেখাতে আসছে সুপারস্টার জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’!
বহু বছর পর এই স্বাধীনতা দিবসের সপ্তাহে বড় পর্দায় আসছেন না দেব। বরং এবার তাঁর জায়গায় আসছেন নায়ক জিৎ। দেব হঠাৎ কেন তাঁর এই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ পিছিয়ে দিলেন তা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। একাংশের ধারণা যে সৌজন্যে বিশ্বাসী দেব, জিৎ-কে জায়গা ছেড়ে দিতেই কী এমন সিদ্ধান্ত দেন। আবার এটাও শোনা গিয়েছে যে, পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। তাড়াহুড়ো করে দেব ছবি মুক্তি দিতে চাননি। আবার এও ধারণা যে, রাজনৈতিক যেসব জটিলতা তৈরি হয়েছে, তৃণমূল ছেড়ে এনসিপি-তে দেবের যোগ, তাঁর উপর বিরক্ত একাংশ। তাই এহেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।
উল্লেখ্য, অভিনেতা দেবের হাতে এখন বেশ অনেকগুলোই ছবি রয়েছে। যার মধ্যে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র পাশাপাশি রয়েছে শুভশ্রীর সঙ্গে ‘দেশু ৭’। এরই সঙ্গে তালিকায় রয়েছে ‘প্রজাপতি ৩’ও।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







