Bangla News

Suvendu Adhikari: ‘সব জানেন শুক্রবারীরাই, অপেক্ষা করুন, মার্ক করেছি!’—আক্রান্ত সাংবাদিকদের দেখে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএম-এ পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আন্দোলনকারীদের মধ্যে একটি বিশেষ শ্রেণিকে নিশানা করেই এদিন কড়া তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari: আহত সাংবাদিকদের দেখতে গিয়ে হাসপাতাল থেকেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • ধর্মতলায় নিট আন্দোলন কভার করতে গিয়েই আহত হয়েছে বেশ কিছু সাংবাদিক
  • এবার সাংবাদিকদের দেখতে রাতেই এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • এদিন সাংবাদিক নিগ্রহের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: নিট প্রশ্নফাঁস ঘটনায় এবার আঁচ এসে পড়েছে তিলোত্তমায়। গতকাল ধর্মতলায় সিজেপি এবং বামছাত্র সংগঠনগুলির আন্দোলন ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। কাঁদানে গ্যাস, ধস্তাধস্তি এবং লাঠিচার্জের মাঝেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই চরম আক্রমণের মুখে পড়েছেন বহু সাংবাদিক। এই সংঘর্ষে জখম সাংবাদিকদের দেখতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on WhatsApp- Click to join

আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএম-এ পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আন্দোলনকারীদের মধ্যে একটি বিশেষ শ্রেণিকে নিশানা করেই এদিন কড়া তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শুক্রবার… শুক্রবার বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না? যে শুক্রবার সব ছাড় আছে! ওই শুক্রবারের লোকেরাই করেছে, এবং তাঁদের চিহ্নিতও করেছি।”

We’re now on Telegram- Click to join

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এই ঘটনার পেছনে কোনও ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, “এদের চিহ্নিত করেছি। এদের সাথে নিটেরও কোনও সম্পর্ক নেই। আগের মুখ্যমন্ত্রী এখানে যিনি হেরেছেন, তিনি বারবার বলেন না যে শুক্রবার? শুক্রবারই তো ওরা একটু করবে। তাই আজকেই সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি যে, ওসব ছাড়ুন। শুক্রবারেরাই… যারা করেছে মার্কও হয়ে গেছে।” একই সঙ্গে এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি যোগ করেছেন, “কয়েকটা দিন শুধু অপেক্ষা করুন, এদের কী করতে হয় তা আমি জানি!”

প্রসঙ্গত, নিট পরীক্ষায় দুর্নীতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে এদিন কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের কাছে বসেছিল সিজেপি এবং আন্দোলনকারীরা। কিন্তু অবস্থান চলাকালীন দ্রুত পরিস্থিতি বদলায়। অভিযোগ যে, কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের একাংশ বোতল এবং জুতো ছুড়তে শুরু করে। বেশ কিছু পুলিশের গায়ে জলও ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

Read More- ‘মিত্রোঁ’ নয়, ‘ফ্রেন্ডস’, দিয়ে ভিডিও শুরু করলেন প্রধানমন্ত্রী, তবে কি Gen Z-কে আকৃষ্ট করার নয়া কৌশল নিলেন?

এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কঠোর পদক্ষেপ নেয় পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি এদিন কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। অন্যদিকে, ‘রাত জাগো-দেশ জাগো’ কর্মসূচির ডাক দিলেও এদিন রাতের দিকে সেই অবস্থান তুলে নেয় এসএফআই-রা। তবে পুলিশের সাথে আন্দোলনকারীদের এই তুমুল যুদ্ধের মাঝেই পড়ে যায় একাধিক সাংবাদিকরা তাঁরা গুরুতর আহত হওয়ায় রাজ্য রাজনীতিতে ক্ষোভ এবং উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button