Bangla News

Sonam Wangchuk-Abhijeet Dipke: সোনম ওয়াংচুক অনশন ভাঙতেই এবার বড় বার্তা সিজেপি-র! তাঁর প্রশংসা করে কী বললেন অভিজিৎ দীপকে?

শুক্রবার ভোরে এক্স-এ পোস্ট করে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোনম ওয়াংচুকের "অসাধারণ সাহস এবং আত্মত্যাগের" প্রশংসা করেন। তিনি বলেছেন, নিজের জীবন বাজি রেখে এই অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নজর কেড়েছে দেশের মানুষের এবং আন্দোলনের মূল বিষয়কে জাতীয় স্তরে তুলে ধরতেই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

Sonam Wangchuk-Abhijeet Dipke: সোনমকে নিয়ে আবেগঘন পোস্ট অভিজিৎ দীপকের! সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা

হাইলাইটস:

  • দীর্ঘ ২৬ দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক
  • সোনমের প্রশংসা করে সমাজ মাধ্যমে বার্তা অভিজিৎ দীপকের
  • পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ারও বড় ঘোষণা সিজেপি-র

Sonam Wangchuk-Abhijeet Dipke: ২৬ দিনের অনশন এবার শেষ করলেন। বৃহস্পতিবার মধ্যরাতে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোনমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ককরোচ জনতা পার্টি দাবি করেছে, সোনম ওয়াংচুকের আত্মত্যাগ “জাগিয়ে তুলেছে দেশের বিবেককে।”

We’re now on WhatsApp- Click to join

শুক্রবার ভোরে এক্স-এ পোস্ট করে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোনম ওয়াংচুকের “অসাধারণ সাহস এবং আত্মত্যাগের” প্রশংসা করেন। তিনি বলেছেন, নিজের জীবন বাজি রেখে এই অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নজর কেড়েছে দেশের মানুষের এবং আন্দোলনের মূল বিষয়কে জাতীয় স্তরে তুলে ধরতেই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

We’re now on Telegram- Click to join

গত মাস থেকে নিট প্রশ্নফাঁস কাণ্ডে জবাবদিহি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। তবে, সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলন থামছে না বলেই স্পষ্ট জানিয়েছে সিজেপি। অভিজিৎ দীপকের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা অবধি বিক্ষোভ চলবে দিল্লির যন্তর মন্তরে দলের শান্তিপূর্ণ অবস্থনে।

গত ২৮শে জুন ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে সিজেপি-র আন্দোলনে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুক আর অনির্দিষ্টকালের জন্য অনশনও শুরু করেন তিনি। কিছু দিন পরে তাঁকে আন্দোলনস্থল থেকে সরিয়ে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা আর জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন ভাঙেন তিনি। অনশন প্রত্যাহারের পর এক্স-এ সোনম ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনার পর ও দেশে সম্ভাব্য হিংসার আশঙ্কার কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

Read More- যন্তর মন্তরে তীব্র বিক্ষোভ, আহত বহুজন, পড়ুয়াদের দাবি কি জেনে নিন?

এই পোস্টে তিনি আরও লেখেন, দীর্ঘ আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু শর্তে। সেই শর্তগুলি নিয়ে এবার খুব শীঘ্রই একটি পৃথক ভিডিও বার্তায় আরও বিস্তারিত জানাবেন। এর পাশাপাশি তিনি সকলকে শান্তি বজায় রাখারও আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, কোনও অবস্থাতেই যেন কোথাওরকম হিংসা ছড়িয়ে পড়তে না দেওয়া হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে সবাইকে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button