PM Narendra Modi: ‘প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়’, আজ মন্ত্রিসভার বৈঠকে কড়া পদক্ষেপের ঘোষণার ইঙ্গিত প্রধানমন্ত্রীর!
এই ভিডিও বার্তায় তিনি বলেন, "প্রশ্নফাঁস সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের কাছে খুব বেদনাদায়ক।" প্রধানমন্ত্রীর কথায়, দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা ও পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই প্রধান লক্ষ্য সরকারের।
PM Narendra Modi: নিট ইস্যুতে এদিন মধ্য রাতে ভিডিওর মাধ্যমে সরাসরি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হাইলাইটস:
- প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
- আজকের মন্ত্রিসভার বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী সপ্তাহে সংসদে এ বিষয়ে নতুন বিল আনারও ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi: নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে এবার দেশজুড়ে তীব্র বিতর্কের আবহেই আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিজেপির এই নিট ইস্যু আন্দোলন এখন দিল্লির পাশাপাশি মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতা সহ আরও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এরই মাঝে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মধ্য রাতে এক্স-এ পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুক্রবারের অর্থাৎ আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নিট প্রশ্নফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি আগামী সপ্তাহেই সংসদে একটি নয়া বিল আনার পরিকল্পনার কথাও এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
We’re now on WhatsApp- Click to join
এই ভিডিও বার্তায় তিনি বলেন, “প্রশ্নফাঁস সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের কাছে খুব বেদনাদায়ক।” প্রধানমন্ত্রীর কথায়, দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা ও পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই প্রধান লক্ষ্য সরকারের।
We’re now on Telegram- Click to join
প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত আড়াই মাসে প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত থাকা একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তারা জেলে রয়েছে। তদন্তও দ্রুতগতিতে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। এরই সঙ্গে আশ্বাস দেন, এই বিতর্কের জেরেই যাতে কোনও ছাত্রছাত্রীর একটিও শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেই বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। তাই যত দ্রুত সম্ভব পুনঃপরীক্ষা সম্পন্ন করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
উল্লেখ্য, গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের দাবি যে, দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এদিকে, প্রশ্নফাঁস ইস্যুর দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের এদিন ঘোষণাও দেয় দিল্লি হাইকোর্ট।
Read More- শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে নীরবতা ভাঙলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী, আজ দুপুর ১২টার পর সরকারের শীর্ষ মন্ত্রীদের সাথে ককরোচ জনতা পার্টি (CJP)-র একটি প্রতিনিধিদলেরও বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও এখনও বৈঠকের স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







