Bangla News

Mamata Banerjee: ২১শে জুলাইয়ের সভা শেষ করার পরই এবার মামলা দায়ের হল কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর যে, ক্যাথিড্রাল রোডের একটি লেন খুলে রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে, বিপুল সংখ্যক কর্মী চলে আসায় বেশ জমায়েতের কারণে এই রোডের দুটি লেনই বন্ধ করে রাখতে হয়।

Mamata Banerjee: হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হল মমতার তৃণমূলের বিরুদ্ধে

হাইলাইটস:

  • হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারামণ্ডলের সামনে ২১শে জুলাই পালন হয় কালীঘাট তৃণমূলের
  • তবে কীভাবে কোর্টের নির্দেশ অমান্য করা হল? এই নিয়েই উঠছে এবার প্রশ্ন
  • তাই হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা দায়ের কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে

Mamata Banerjee: ২১শে জুলাই-এর সভা কোথায় হবে সেই নিয়েই মামলা-মোকদ্দমা করে অবশেষে সভা করার জায়গা জোগাড় করেছিল কালীঘাট তৃণমূল। তবে ২১শে জুলাইয়ের সভা শেষ। এরপরও এবার মামলা থেকে মুক্তি নেই। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা দায়ের কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে। স্বতঃপ্রণোদিত মামলা হেস্টিংস থানায় দায়ের করল কলকাতা পুলিশ।

We’re now on Telegram- Click to join

পুলিশ সূত্রে খবর যে, ক্যাথিড্রাল রোডের একটি লেন খুলে রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে, বিপুল সংখ্যক কর্মী চলে আসায় বেশ জমায়েতের কারণে এই রোডের দুটি লেনই বন্ধ করে রাখতে হয়। জেনে বুঝে তবে কীভাবে কোর্টের নির্দেশ অমান্য? সেই কারণেই এবার সভার আহ্বায়ক এবং আয়োজকদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

We’re now on WhatsApp- Click to join

বিগত ১৫ বছর ধরেই রাজ্য জুড়ে উৎসবের আকারে যারা ২১শে জুলাই পালন করেছে, সে তৃণমূলকেই এবার সভা করার জন্য হাইকোর্টে আগেই যেতে হয়েছিল। কত লোক হবে এই হিসেব দেওয়ার পর বিড়লা তারামণ্ডলের সামনে আদালত সভা করার অনুমতি দেয়। মমতা নেতৃত্বাধীন তৃণমূলের জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়।

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ ছিল ২৫০০ লোক নিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আর তেমনটাই হয়েছিল। তবে, বেলা যত বাড়তে থাকে ততই ভিড় লক্ষ করা যায় মানুষের। ধীরে-ধীরে আসতে শুরু করেন তারামণ্ডলের সামনে কলকাতার প্রচুর কর্মী সমর্থকরা। এদিকে বিচারপতির নির্দেশ ছিল কোনও সভা করা যাবে না রাস্তা বন্ধ রেখে।

Read More- ফেসবুকে লাইভে অভিষেককে ‘অপরাধী ও খুনি’ বলার জেরে ১০ কোটি টাকার আইনি নোটিস পেলেন মদন মিত্র

প্রসঙ্গত, বিগত দিনে এই ভাবে রাস্তা বন্ধ করে ২১শে জুলাই পালিত হত। এর জেরেই সমস্যায় পড়তেন বহু সাধারণ মানুষরা। রাস্তা থেকে তুলে নেওয়া হত বাস, ট্রেনে ভিড় করে কলকাতায় আসতেন সাধারণ মানুষরা। এই আবহে রীতিমতো হয়রানির শিকার হতেই হত নিত্যযাত্রীদের। ক্ষমতা থেকে সরতেই তৃণমূল সরকার মামলা দায়ের করা হয়। সেই একই জিনিস যেন এবার না হয় সেই কারণেই এই নির্দেশ ছিল। তবে, ক্যাথিড্রাল রোডের দুটি লেন বন্ধ হওয়ায় স্বতঃপ্রণোদিত এবার মামলা করল কলকাতা পুলিশ।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button