One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
মুর্শিদাবাদের রেল ক্রসিংয়ে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা—অকাল মৃত্যু অন্তত ৫ জনের, যার মধ্যে রয়েছে ৪ শিশু। এই মর্মান্তিক ঘটনায় রাজ্য রাজনীতিতে তুঙ্গে বিতর্ক। বিরোধী দলগুলোর অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, প্রশাসনিক ব্যর্থতার চরম নিদর্শন।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- মুর্শিদাবাদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
- সুপ্রিম কোর্টে ভোটার তালিকা বিতর্ক
- বাংলায় এলেন অমিত শাহ
One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আজকের দিনের রাজনীতিতে নজর কাড়া সব খবর এক লহমায়—দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ।
We’re now on WhatsApp – Click to join
১. মুর্শিদাবাদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
মুর্শিদাবাদের রেল ক্রসিংয়ে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা—অকাল মৃত্যু অন্তত ৫ জনের, যার মধ্যে রয়েছে ৪ শিশু। এই মর্মান্তিক ঘটনায় রাজ্য রাজনীতিতে তুঙ্গে বিতর্ক। বিরোধী দলগুলোর অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, প্রশাসনিক ব্যর্থতার চরম নিদর্শন।
২. সুপ্রিম কোর্টে ভোটার তালিকা বিতর্ক
ভোটের তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের কি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যায়? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে এবার সরব সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসুর দায়ের করা মামলায় ইসিআই ও রাজ্য সরকারের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত।
৩. বাংলায় অমিত শাহ
তিন দিনের সফরে বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক থেকে শুরু করে রবিবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারের মিউজিয়াম উদ্বোধন—সব মিলিয়ে শাহের এই সফর ঘিরে বঙ্গ রাজনীতিতে চূড়ান্ত তৎপরতা।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৪. সংসদের প্রস্তুতি তুঙ্গে
সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসেছিলেন এনডিএ মন্ত্রীরা। অন্যদিকে, রাজনৈতিক মহলের চর্চায় NCPI-এর স্বীকৃতি পাওয়া ও সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি।
আজকের দিনের গুরুত্বপূর্ণ আপডেট এইটুকুই। সব খবরের গভীরে থাকতে ফলো করুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের রাউন্ডআপে।






