Entertainment

Mouni Roy-Subhashree Ganguly: ‘মাত্র ১০ মিনিটের মধ্যেই টিকিট বুক করে ঘর-সন্তানদের ফেলে রেখে এসেছে’, শুভশ্রীকে কোলে আগলে মৌনি! ট্রোলিংয়ের জেরেই কি পোস্ট ডিলিট?

পোস্টের ক্যাপশনে শুভশ্রীর প্রতি অভিনেত্রী তাঁর নিজের ভালোবাসা এবং কৃতজ্ঞতা উজাড় করে দিয়েছিলেন। কিন্তু সেই লেখার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে ছিল যা নিয়ে চর্চা শুরু হতে বেশি সময় লাগেনি।

Mouni Roy-Subhashree Ganguly: ট্রোলড হতেই কী পোস্ট মুছলেন মৌনি? ঠিক কী হয়েছিল এদিন? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস:

  • মৌনির ডাকে এদিন মুম্বাই ছুটলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
  • বিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মৌনি
  • এদিন তাই মৌনি তাঁর পাশে পেলেন বান্ধবী শুভশ্রীকে

Mouni Roy-Subhashree Ganguly: বলিউড অভিনেত্রী মৌনি রায় এবং টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর বন্ধুত্ব নতুন কিছু নয়। সম্প্রতি, মুম্বাইয়ে এই দুই তারকাকে একই সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গিয়েছে। শুভশ্রীকে জড়িয়ে ধরে অত্যন্ত আদুরে পোজে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন মৌনি। কিন্তু সেই ছবির ক্যাপশন ঘিরেই এবার দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নেটিজেনদের ক্রমাগত ট্রোলিং এবং সমালোচনার মুখে পড়ে শেষ অবধি নিজের অ্যাকাউন্ট থেকে সেই পোস্টটিই মুছে দিতে বাধ্য হলেন অভিনেত্রী মৌনি রায়।

We’re now on WhatsApp- Click to join

শুভশ্রীর প্রতি কৃতজ্ঞতা এবং আবেগঘন পোস্ট মৌনির

পোস্টের ক্যাপশনে শুভশ্রীর প্রতি অভিনেত্রী তাঁর নিজের ভালোবাসা এবং কৃতজ্ঞতা উজাড় করে দিয়েছিলেন। কিন্তু সেই লেখার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে ছিল যা নিয়ে চর্চা শুরু হতে বেশি সময় লাগেনি। অভিনেত্রী মৌনি তাঁর ক্যাপশনে লিখেছিলেন, ‘শুভশ্রীর কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওকে একবার আসতে বললাম আর ও কেবলমাত্র ১০ মিনিটের মধ্যেই টিকিট বুক করল। নিজের ঘর আর সন্তানদের ফেলে রেখে সোজা ও মুম্বাই চলে এল আমার কাছে।’

We’re now on Telegram- Click to join

ওই পোস্টে বান্ধবীর এই তড়িঘড়ি সিদ্ধান্তের কথা শেয়ার করার পাশাপাশি তিনি নিজের ব্যক্তিগত জীবনের কিছু কঠিন যন্ত্রণার কথাও এদিন উগরে দেন মৌনি রায়।

হাতের দাগ আর মদের জল্পনা নিয়ে এবার কড়া জবাব

বেশ কিছুদিন ধরেই মৌনি রায়ের ব্যক্তিগত জীবন,আর পাপারাজ্জিদের ওপর রেগে যাওয়া অথবা তাঁর বিয়ে ভাঙার নানা গুঞ্জন নিয়ে খবর রটছে এবার বিনোদন জগতে। এমনকি অভিনেত্রীর হাতে থাকা কিছু রহস্যময় দাগ নিয়েও এদিন সোশ্যাল মিডিয়ায় রটেছিল বিভিন্ন কুৎসিত জল্পনা।

সেই সব গুঞ্জনের কড়া জবাব দিয়ে মৌনি রায় তাঁর পোস্টে লেখেন, ‘আপনারা আমার হাতে যেসব দাগ দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আসলে চিকিৎসা সংক্রান্ত সূচ ফোটানোর (স্যালাইন আর ইনজেকশনের) দাগ। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই মদের।’

Read More- ‘বন্ধ করুন’ গাড়ির ভেতরে পাপারাজ্জিরা ক্রমাগত ভিডিও করায় তাঁদের ওপর ক্ষুব্ধ অভিনেত্রী মৌনি রায়

সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে এদিন তাঁর লেখার শেষে ‘কর্ম’ (Karma) শব্দটি জুড়ে দিয়েছেন মৌনি। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, মিডিয়ার একাংশের এহেন কুৎসিত চর্চা আর অপপ্রচারের ফল তাঁরা তাঁদের কর্মের নিয়মেই একদিন তা ফেরত পাবেন। শুভশ্রীও এদিন ভালোবাসা জানান তাঁর আদরের মৌনিকে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button