Howrah Shooter Missing: শেষবার দেখা মিলেছে হাওড়া স্টেশনে, রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেন
দময়ন্তীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সকালে দোকানে কেনাকাটা করতে বের হন দময়ন্তী সেন। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান পাওয়া যায়নি।
Howrah Shooter Missing: এদিন সকালে কেনাকাটা করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি দময়ন্তী, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে
হাইলাইটস:
- জাতীয় দলে ট্রায়ালের সুযোগও পেয়েছিলেন দময়ন্তী সেন
- বৃহস্পতিবার সকালে আচমকাই নিখোঁজ হয়ে যান দময়ন্তী
- রাইফেল শুটার দময়ন্তীকে শেষ দেখা যায় হাওড়া স্টেশনে
Howrah Shooter Missing: হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার নিখোঁজ রহস্যজনকভাবে। দময়ন্তী সেন নামক হাওড়ার ও শুটারের বয়স হল ১৫ বছর। দময়ন্তী সেন মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা। দময়ন্তী পেয়েছিলেন জাতীয় দলে ট্রায়ালের সুযোগ। অনুশীলনও করতেন প্রতিদিন নিয়ম করে। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল থেকে নিখোঁজ তিনি। তাঁর মোবাইল ফোনটিও বাড়িতে রয়েছে।
We’re now on WhatsApp- Click to join
দময়ন্তীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সকালে দোকানে কেনাকাটা করতে বের হন দময়ন্তী সেন। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য যেসব জায়গায় যেতে পারে দময়ন্তী, সেখানে খোঁজ চালায় তাঁর পরিবার। তবে কোনও লাভ হয়নি। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় তারা।
We’re now on Telegram- Click to join
তাকে শেষ দেখা যায় হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে থাকা সিসিটিভি ফুটেজে। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, জাতীয় দলে ট্রায়ালের সুযোগও পেয়েছে তাঁর মেয়ে। এবং ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে অনুশীলনও থাকে তার মেয়ের। গত বুধবার রাতে তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন দময়ন্তী সেন। তাঁর কাছেই ছিল মেয়ের মোবাইলটিও।
"আজ সকাল ১০টায় হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আমার মেয়ে দময়ন্তী সেন-কে শেষবার দেখা গেছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে… pic.twitter.com/Mjkqojibw9— College Street Kolkata (@indiceconomics) July 16, 2026
এদিন পরিবারের তরফে বাড়িতে কোনও অশান্তিও হয়নি বলেই জানানো হয়েছে। কিন্তু তারপর এদিন কী এমন হল, তা বোঝা যাচ্ছে না। উদ্বিগ্ন গোটা পরিবার এবং সতীর্থরা। ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে হাওড়া থানায়। সোশ্যাল মিডিয়ায় এদিন তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছেন দময়ন্তীর পরিবারের সদস্যরা। গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।
Read More- ২০ বছরের ‘নির্বাসন’ শেষ! কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছে অনুষ্ঠান
৯টা ৪৬ নাগাদ দেখা গিয়েছে হাওড়া স্টেশনে। ১০ টা ১ মিনিট নাগাদ ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে তাকে শেষ দেখা যায়। পরিবারের দাবি, ওই সময়ে আরামবাগ-বর্ধমান লোকাল ট্রেন থাকে। দময়ন্তী সেনের এদিন জানান, বাড়ি থেকে বেরনোর সময়ে তাঁর মেয়ের পরণে ছিল গোলাপী রঙের পোশাক। তিনি জানান জে, শেওড়াফুলিতেও তাঁর খোঁজ চালানো হয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







