Bangla News

Murshidabad Train Accident: মুর্শিদাবাদে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্কুল ভ্যানের সংঘর্ষে নিহত চার, আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা রেলের

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বেসরকারি স্কুলের পুল কার ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিল। ট্রেনের গেট খোলা থাকা অবস্থায় গাড়িটি লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা প্যাসেঞ্জার ট্রেনের সাথে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়।

Murshidabad Train Accident: মুর্শিদাবাদে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ বাংলা

হাইলাইটস:

  • বহরমপুরের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে
  • এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়, আহত ছাত্রদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে
  • মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল

Murshidabad Train Accident: আজ সকালে মুর্শিদাবাদ জেলায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একটি স্কুলের পুল কারকে যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই ছাত্রসহ ৪ জনের মৃত্যু হয় এবং বাকিরা গুরুতর আহত হন।

পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগের মুর্শিদাবাদ থানার অন্তর্গত কর্ণসুবর্ণা ও গোবিন্দপুর রেলস্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে দু’জন ছাত্র ও একজন সাইকেল আরোহী ছিলেন।

We’re now on WhatsApp – Click to join

রেলগেট খোলা থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বেসরকারি স্কুলের পুল কার ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিল। ট্রেনের গেট খোলা থাকা অবস্থায় গাড়িটি লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা প্যাসেঞ্জার ট্রেনের সাথে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়।

জানা গেছে, চালকসহ গাড়িটিতে আটজন আরোহী ছিলেন। স্থানীয়দের অভিযোগ, আপলাইনের একটি ট্রেন চলে যাওয়ার আগে পর্যন্ত গেটটি প্রথমে বন্ধ ছিল। এরপর গেটটি খোলা হলেও, অপর লাইনে ট্রেন আসা সত্ত্বেও গেটটি খোলাই থাকে, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর রেলওয়ে গেটম্যানকে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এরপর তাকে গ্রেফতার করা হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন এবং গাড়িতে আটকে পড়া শিক্ষার্থীদের বের করে আনেন। আহত সকলকে প্রাথমিকভাবে কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Read more:- মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরই আটক করা হল ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণকে, পুরসভার কোন দায়িত্বে ছিলেন তিনি?

পুলিশ তদন্ত শুরু করেছে

গুরুতর আহতদের পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। অধীর রঞ্জন চৌধুরীও উপস্থিত হন সেখানে, এরপর রেলমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন। পুলিশ দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button