Politics

Madan Mitra: অরূপ, কেষ্টর পর এবার মদন, ঠেলায় পড়লেই কেন তবে ‘ভালো তৃণমূল’? প্রশ্ন উঠতেই যা বললেন ঋতব্রত…

এককালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক বিশ্বস্ত নেতারাও হাত ছাড়ছেন এক এক করে। সকলের নিশানাতেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। মুখে সরাসরি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভের কথা বললেও নেপথ্যে কী তবে শুধুই অভিষেক বিরোধিতা?

Madan Mitra: মামলার চাপেই কী ‘ভালো তৃণমূল’? এবারঋতব্রত শিবিরে অরূপ-কেষ্টর পর মদন যোগ দিতেই উঠছে প্রশ্ন

হাইলাইটস:

  • মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব ইডির
  • এবার শোনা গেল ‘মিত্র’ বদলাচ্ছেন মদন
  • এ বিষয়ে কী বলছেন ঋতব্রতদের দল?

Madan Mitra: স্বরূপের এবার ঠাঁই হয়েছে জেলে, আর অরূপের জেলযাত্রা নিয়েও ক্রমশ তীব্র হয়েছে জল্পনা। মেসিকাণ্ডে এবার আশার আলো দেখতে শুরু করেছিলেন শতদ্রু দত্ত। কিন্তু শেষ অবধি অরূপ বিশ্বাসকে সেই ঋতব্রত শিবিরেই দেখা গিয়েছে। তারপর কেবল দলের মধ্যেই দলবদল।

We’re now on Telegram- Click to join

এককালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক বিশ্বস্ত নেতারাও হাত ছাড়ছেন এক এক করে। সকলের নিশানাতেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। মুখে সরাসরি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভের কথা বললেও নেপথ্যে কী তবে শুধুই অভিষেক বিরোধিতা? এ প্রসঙ্গে কী বলছেন ঋতব্রতরা?

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তলব করা হয়েছে মদন মিত্রের স্ত্রী এবং দুই পুত্রকে। আগামী ২২ এবং ২৩শে জুলাই সিজিও কমপ্লেক্সে তাঁদের তলব করা হয়েছে। তা নিয়েই চাপানউতোরের মধ্যেই বুধবার বেলায় শোনা গিয়েছে এবার মিত্র বদলাচ্ছেন মদন। আর তাতেই এবার দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন কালীঘাট তৃণমূলের একাংশ।

বলাই বাহুল্য যে তৃণমূলের একেবারে সৃষ্টিলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন মদন মিত্র। মমতা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকও করেছিলেন মদনকে। কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যও তিনি ছিলেন। কিন্তু সেই কালীঘাট তৃণমূলেরই এবার সব পদ ছেড়ে একেবারে ঋতব্রতদের শিবিরে নাম লিখিয়ে ফেললেন কামারহাটির বিধায়ক। যদিও ঋতব্রত বলছেন, “এটি কালেকটিভের যে লড়াই সেটাকে করছেন শক্তিশালী। ইনডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে এবার কালেকটিভের লড়াই শক্তিশালী করার জন্যই তাঁরা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি।”

অন্যদিকে, এই মামলার গেরোয় অনুব্রত মণ্ডলও । ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ আরও ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগ এক ইটভাটার মালিক। শুভেন্দু বিকাশ মণ্ডল নামক ওই ইটভাটার মালিকের অভিযোগ যে, ২০২১ সালে ভোটের ফল ঘোষণার পরই হামলা চালানো হয় ১০০টি ট্রাক্টর নিয়ে। প্রায় ৩ লক্ষ ইট লুট করা হয় বোমা এবং বন্দুকের ভয় দেখিয়ে।

Read More- এবার ইডির স্ক্যানারে মদন মিত্রর পরিবার! স্ত্রী এবং দুই ছেলেকে তলব সল্টলেকের ইডির দপ্তরে

তবে, খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি সংগঠন। তৃণমূলের তুলোধনা করে রাজ্যের শিল্প মন্ত্রী অর্থাৎ বিজেপি নেতা তাপস রায় বলছেন, “একটা মুষলপর্ব চলছে তৃণমূলের মধ্যে, সেটা দেখতেই পাচ্ছি। তবে তৃণমূল নামক দলটা আর না থাকাই উচিত। সমাজের, বঙ্গের কেউ কল্যাণ চাইলে তাহলে তৃণমূলের থাকা উচিত নয়। যত শীঘ্রই উঠে যায় এবার ততই মঙ্গল।”

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button