Bangla News

Taslima Nasrin: ২০ বছরের ‘নির্বাসন’ শেষ! কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছে অনুষ্ঠান

ধর্মীয় গোঁড়ামি, লিঙ্গসমতা, এবং মৌলবাদের বিরুদ্ধে স্পষ্ট লেখার কারণে লেখিকা তসলিমা নাসরিনকে তার নিজ দেশ বাংলাদেশ থেকেই এবং পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে করা হয় নির্বাসিত।

Taslima Nasrin: ২০ বছর পর ১লা আগস্ট কলকাতায় আসছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন

হাইলাইটস:

  • বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন
  • এবার কেটেছে দীর্ঘ প্রায় ২০ বছরের ‘নির্বাসন’!
  • ১লা আগস্ট কলকাতায় আসছেন তসলিমা

Taslima Nasrin: দীর্ঘ প্রায় ২০ বছর পরই নির্বাসন কাটিয়ে ১লা আগস্ট বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন কলকাতায় আসছেন। মৌলবাদ বিরোধী কবি এবং সাহিত্যিকদের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই রবীন্দ্র সদনে উপস্থিত থাকবেন তিনি। এই সভার আয়োজন করেছে ‘সেক্যুলার মিশন’ ও ‘এইচআরবিএফএফ’ নামের দুটি সংগঠন। বাংলাদেশের এই লেখিকা নিজেই সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে এদিন কলকাতায় ফেরার ইঙ্গিত দিয়েছেন।

We’re now on WhatsApp- Click to join

ধর্মীয় গোঁড়ামি, লিঙ্গসমতা, এবং মৌলবাদের বিরুদ্ধে স্পষ্ট লেখার কারণে লেখিকা তসলিমা নাসরিনকে তার নিজ দেশ বাংলাদেশ থেকেই এবং পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে করা হয় নির্বাসিত। ১৯৯৪ সালে মৌলবাদীদের তীব্র রোষানল এবং প্রাণনাশের হুমকির মুখে বাংলাদেশ ছাড়তে তিনি বাধ্য হন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পরই এবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া নির্যাতনের পটভূমিতেই ‘লজ্জা’ নামের উপন্যাসটি তিনি রচনা করেন। এটি প্রকাশের পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তার উপর চড়াও হয় মৌলবাদীরা।

We’re now on Telegram- Click to join

তবে বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হওয়ার পর, ভারতে আশ্রয় নিয়েও তিনি শান্তি পাননি। ২০০৭ সালে কলকাতায় মৌলবাদী গোষ্ঠীগুলো তার উপস্থিতির প্রতিবাদে গড়ে তোলে চরম সহিংস আন্দোলন। আর সেই সময়ই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতেই তৎকালীন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গ থেকে তাকে চলে যেতে বাধ্য করে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে সেই সময় রাতারাতি শহর ছাড়তে হয়েছিল। তাঁর ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসকে কেন্দ্র করেই ব্যাপক বিতর্ক এবং উত্তেজনারও সৃষ্টি হয়েছিল।

এদিকে বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য অতীতে রাজ্যসভায় তসলিমা নাসরিনের ভারতে, বিশেষ করে রাজ্যে ফিরে আসার পক্ষে বিশেষ বক্তব্য রেখেছিলেন।

Read More- যৌন হেনস্থার অভিযোগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ককে গ্রেফতার করল হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ

তাঁর দাবি ছিল যে, বাংলাদেশের মৌলবাদী শক্তির বিরুদ্ধে এই লেখিকার অবস্থানের কারণে বাংলায় তাঁকে ফেরার সুযোগ দেওয়া উচিত। একাধিকবার বামফ্রন্ট এবং তৃণমূল সরকারকে নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তসলিমা নাসরিন। এখন দেখার বিষয় যে বাংলাদেশি এই লেখিকার কলকাতা সফর বাংলা সংস্কৃতি এবং রাজনীতিতে কী বিশেষ প্রভাব ফেলে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button