Urbana Flat Cost: আরবানার ফ্ল্যাটের মালিক হতে লাগে ‘যোগ্যতা’? এহেন মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন রচনা
রচনার এহেন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর সহকর্মী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী খোঁচা দিয়ে লিখেছেন, ‘শুনলাম যে কে নাকি বলেছে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাস করলেই নাকি তবেই আরবানায় চান্স পাওয়া যায়!’
Urbana Flat Cost: এই ফ্ল্যাটেই থাকেন রাজ-শুভশ্রীরাও, রচনার এই ফ্ল্যাটের দাম কত? জেনে নিন বিস্তারিত
হাইলাইটস:
- কলকাতার ‘আরবানা’-তে থাকতে গেলে যোগ্যতা লাগে দাবি রচনার
- কোটি টাকার অহংকারকে ‘যোগ্যতা’ বলায় ক্ষুব্ধ রচনার সহকর্মীরা
- রচনার এই মনোভাবের বিরুদ্ধে সরব নেটবাসী ও টলিউড তারকারাও
Urbana Flat Cost: অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একের পর এক বড় মন্তব্যের জেরে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ‘দিদি নম্বর ১’ শো থেকে তাঁর বাদ পড়া এবং ‘রাস্তার মেয়েকে’ ভোট দাঁড়া করানো নিয়ে অকপট মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার তাঁর নতুন এক মন্তব্যকে ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র শোরগোল। রচনার দাবি যে, কলকাতার বিলাসবহুল হাইরাইজ আবাসন ‘আরবানা’ (Urbana)-তে নাকি থাকতে এক লাগে বিশেষ ‘যোগ্যতা’!
We’re now on Telegram- Click to join
রচনার এহেন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর সহকর্মী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী খোঁচা দিয়ে লিখেছেন, ‘শুনলাম যে কে নাকি বলেছে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাস করলেই নাকি তবেই আরবানায় চান্স পাওয়া যায়!’ এদিন ঋদ্ধি সেন বলেছেন, ‘রচনা স্রেফ ঘৃণাযোগ্য’। এই তুমুল বিতর্কের মধ্যেই সবার মনে কৌতূহল জেগেছে, এই ‘আরবানা’ বহুতলের একেকটি ফ্ল্যাটের দাম কত?
We’re now on WhatsApp- Click to join
আরবানার টাওয়ার ৩-র অষ্টম তলে থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়। কলকাতার আনন্দপুরের তাঁর এই ফ্ল্যাটের আয়তন হল ৫,২০৫ বর্গফুট। এটি হল তাঁর নিজস্ব উপার্জনে কেনা সম্পত্তি।
এই ফ্ল্যাটটি রচনা কিনেছিলেন ২০১৭ সালে ৭ই অক্টোবর। সেইসময় এর দাম ছিল ৪,৬১,৭২,৯৪৫ টাকা। তবে এখন এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪১ লাখ টাকায়।
আরবানায় টলিপাড়ার কোন কোন তারকা থাকেন?
শহরের নামী নামী ব্যবসায়ী এবং কর্পোরেট ব্যক্তিত্বদের পাশাপাশি টলিপাড়ার একঝাঁক তারকা এই আবাসনের বাসিন্দা। রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এখানে থাকেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, পায়েল সরকার, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং কন্যাও এখানেই থাকেন।
২০১৯ সালের অক্টোবরে ৬ কোটিরও বেশি টাকায় দেব অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন, অন্দরের কাজ করাতে খরচ হয় আরও দু-কোটি টাকা। দেবের সেই ফ্ল্যাটের বর্তমান দাম ১৩ কোটি টাকা।
Read More- রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার পরই এদিন বিদেশে রঙিন মেজাজে ধরা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক
কয়েক কোটি কোটি টাকা খরচ করে এই বিলাসবহুল ফ্ল্যাট কেনা বা সেখানে বসবাস করার মতো আর্থিক সামর্থ্যকেই ‘যোগ্যতা’ হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। আর রচনার এই মানসিকতাকেই এবার তীব্র কটাক্ষ করেছেন নেটিজেন থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। কোটি টাকার সম্পত্তি থাকলেই যে মানুষ যোগ্য হয়ে যায় না সেই শিক্ষাই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে দিচ্ছেন অনেকে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







