Argentina vs Algeria: হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন লিওনেল মেসি, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা!
এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাঁর এই ম্যাজিকাল পারফরম্যান্স দেখারই অপেক্ষায় প্রহর গুনছিল সারা বিশ্ব। ফ্যানেদের বেশি সময় তিনি নিরাশ করেননি। মেসি ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে বল পান।
Argentina vs Algeria: এটিই বিশ্বকাপে লিওনেল মেসির প্রথম হ্যাটট্রিক! আর্জেন্টিনার ঝড়ে উড়ে গেল আলজেরিয়া
হাইলাইটস:
- আলজেরিয়ার বিরুদ্ধে একতরফা ম্যাচে হ্যাটট্রিক মেসির
- আলজেরিয়াকে হারিয়ে জয় নিশ্চিত করল আর্জেন্টিনা
- এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল এটিই
Argentina vs Algeria: চার বছরের অপেক্ষা দেড় ঘণ্টায় মিটিয়ে ফের ইতিহাস গড়ল নিওনেল মেসি। যেখানে কাতারে শেষ করেছিলেন ঠিক যেন সেখান থেকেই এবার ২০২৬-এ শুরু করলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিন আলজেরিয়ার বিরুদ্ধে একতরফা ম্যাচে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে হ্যাটট্রিক করলেন এলএমটেন। বিশ্বকাপে এটিই মেসির প্রথম হ্যাটট্রিক। খেলার ফলাফল ৩-০।
We’re now on WhatsApp- Click to join
এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাঁর এই ম্যাজিকাল পারফরম্যান্স দেখারই অপেক্ষায় প্রহর গুনছিল সারা বিশ্ব। ফ্যানেদের বেশি সময় তিনি নিরাশ করেননি। মেসি ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে বল পান। সেখান থেকেই ট্রেড মার্ক মেসির বাঁ পায়ে বাঁকানো শটে বল নেট করে দেন এই আর্জেন্টাইন মহাতারকা। গোলকিপার চেষ্টা করলেও বলের নাগাল তিনি পুরোটা পাননি। তার আঙুলে লেগে জাসে জড়িয়ে যায় বল। এখনও অবধি এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল এটি।
We’re now on Telegram- Click to join
আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও খোলস ছেড়ে বাইরে বার হয় লিওনেল স্কালোনির দল। নীল-সাদা ব্রিগেডের একের পর এই এক আক্রমণ আছড়ে পড়ে আলজেরিয়ার ডিপ ডিফেন্সে। এই চাপ সামলাতে না পেরে ম্যাচের ৬০ মিনিটে সোজা বল গ্রিপ করতেই ভুল করেন আলজেরিয়ার গোলকিপার। সেই বলই গিয়ে পড়ে ফের মেসির সামনেই। আর এমন সহজ সুযোগ জালে জড়াতে আর্জেন্টাইন অধিনায়ক কোনও ভুল করেননি।
⚽ #Argentina 3 (Lionel #Messi x3) 🆚 #Argelia 🇩🇿 0
👉 ¡Final del partido!
🔥 Imposible no ilusionarse…
👋 Nos vemos el próximo lunes en el duelo ante #Austria 🇦🇹 pic.twitter.com/nbZdacHDfz
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) June 17, 2026
ম্যাচের ৭৬ মিনিটে ফের নিজের তৃতীয় গোল করে লিওনেল মেসি এদিন হ্যাটট্রিক পূরণ করেন। বক্সের বাইরে পাস ধরে বাঁ পায়ের জোড়াল গ্রাউন্ডার শটে আর্জেন্টাইন মহাতারকা জালে বল জড়িয়ে দেন। নিজের বিশ্বকাপ কেরিয়ারেই প্রথম হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপের শুরুটা লিওনেল মেসি স্মরণীয় করে রাখলেন। এরই সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলে ধরে ফেললেন লিওনেল মেসি।
Read More- হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের কীর্তিকে স্মরণ করে কীভাবে উদযাপন করবেন জাতীয় ক্রীড়া দিবস? জেনে নিন
এদিকে ৩-০ গোলে পিছিয়ে পড়ে আলজেরিয়ার আর ম্যাচে ফেরার কোনও সম্ভাবনা ছিল না। কাতারে আর্জেন্টিনা হার দিয়ে শুরু করেছিল। এবার বড়সড় জয় দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিশ্বকাপ অভিযান শুরু করল। ২২ তারিখ আর্জেন্টিনা গ্রুপ পরবর্তী দুটি ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং ২৮ তারিখ জর্ডানের বিরুদ্ধে।
এইরকম আরও খেলা দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







