Bangla News

CID-Abhishek Banerjee: সিআইডি-র জিজ্ঞাসাবাদে অসযোগিতা? ফের ১৪ তারিখ অভিষেককে তলব সিআইডি-র

এর আগে সই জালিয়াতি কাণ্ডে তিন তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল সিআইডি আধিকারিকরা। তবে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

CID-Abhishek Banerjee: একাধিক প্রশ্নের জবাবে অসন্তুষ্ট সিআইডি-র তদন্তকারীরা, অভিষেককে ফের হাজিরার নির্দেশ

হাইলাইটস:

  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জবাবে অসন্তুষ্ট সিআইডি-র তদন্তকারীরা
  • একাধিক প্রশ্নের উত্তর তিনি সঠিক দেননি বলেই মনে করছেন সিআইডি-র তদন্তকারীরা
  • জবাবে অসঙ্গতি থাকাতেই তাঁকে ফের ১৪ তারিখ হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে

CID-Abhishek Banerjee: ঠিক ১১.২৮ মিনিটে ভাবনীভবন থেকে বেরিয়ে এসে সোজা কালীঘাটের রাস্তা ধরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গিয়েছেন। এরই মাঝে এল এবার নতুন খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট হননি সিআইডি-র (CID) তদন্তকারী আধিকারিকরা। এবার সে কারণেই আগামী ১৪ তারিখ ফের বেলা ১২টার সময় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করবে সিআইডি।

We’re now on WhatsApp- Click to join

এর আগে সই জালিয়াতি কাণ্ডে তিন তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল সিআইডি আধিকারিকরা। তবে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষে এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ মিলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরে বাড়ি ঘুরে সোজা ভবানীভবনে চলে যান। রাতে সেখান থেকেই বের হওয়ার সময় সাংবাদিকরা তাঁকে একগুচ্ছ প্রশ্ন করা শুরু করলেও কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ছিলেন স্পিকটি নট! গাড়ির কাচ অবধি নামাতে দেখা যায়নি তাঁকে।

We’re now on Telegram- Click to join

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জবাবে অসন্তুষ্ট হয়েছেন সিআইডি-র তদন্তকারীরা। একাধিক প্রশ্নের জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক দেননি বলেই মনে করছেন সিআইডি-র তদন্তকারীরা। তাঁর জবাবে অসঙ্গতি থাকাতেই তাঁকে ফের আরও একবার হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।

অন্যদিকে, এত শোরগোল যে রেজোলিউশন নিয়ে সেই রেজোলিউশনের কপি সংক্রান্ত বিষয়ে কোনও তথ্যই তদন্তকারীদের হাতে দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদে বহুবার তাঁর কাছে যখন এই নির্দিষ্ট বিষয়েই জানতে চাওয়া হয়। তখন কিন্তু প্রতি বারই তিনি ‘জানি না’ কিংবা ‘বলতে পারব না’, বা ‘তার পক্ষে বলা সম্ভব নয়’, এই জাতীয় জবাবই দিয়েছেন।

Read More- এদিন ১২ বছরে সরকারের অর্জনগুলো এদিন তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিকে, সূত্র মারফত এও জানা গিয়েছে যে, এই মামলার তদন্তেই যে টিম গঠন করেছে সিআইডি সেই টিমের অনেক অফিসারই ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু জানা যায় তদন্তে পূর্ণ সহযোগিতা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু প্রশ্নর উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারছেন না সিআইডি-র আধিকারিকরা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button