Entertainment

Sohini Sarkar Pregnancy: বিয়ের দু’বছরের মাথায় কী ঘরে নতুন অতিথি? মা-বাবা হওয়ার গুঞ্জন সোহিনী-শোভনের!

বিনোদন জগৎ সূত্রে খবর, সম্প্রতি সোহিনী সরকারের কিছু ছবি এবং তাঁর পোশাকের ধরন দেখেই নেটিজেনদের মনে বেঁধেছে এই সন্দেহের দানা। সাম্প্রতিক বেশ কিছু ছবিতে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রী সোহিনীকে।

Sohini Sarkar Pregnancy: ইতিমধ্যেই মুখে কুলুপ এঁটেছেন এই তারকা জুটি, সত্যি সোহিনী কি অন্তঃসত্ত্বা? গুঞ্জন তুঙ্গে

হাইলাইটস:

  • সোহিনী এবং শোভনের ঘরে কী সত্যি নতুন অতিথি আসছে?
  • ইতিমধ্যেই এই গুঞ্জন নিয়ে সমাজমাধ্যমে শোরগোল শুরু হয়েছে
  • অভিনেত্রী সোহিনী সরকার কি তবে অন্তঃসত্ত্বা? জেনে নিন বিশদ

Sohini Sarkar Pregnancy: টলিউডের অন্যতম চর্চিত জুটি অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলী। গত ২০২৪ সালের জুলাই মাসে গাটঁছড়া বেঁধে ছিলেন সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলী। বিয়ের পর থেকেই এই তারকা জুটি নিজেদের সুখী জীবনের বিভিন্ন মিষ্টি মুহূর্ত এবং ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা গিয়েছে এক নয়া গুঞ্জন। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি মা-বাবা হতে চলেছেন সোহিনী এবং শোভন!

We’re now on WhatsApp- Click to join

আচমকা কেন এই জল্পনার সূত্রপাত?

বিনোদন জগৎ সূত্রে খবর, সম্প্রতি সোহিনী সরকারের কিছু ছবি এবং তাঁর পোশাকের ধরন দেখেই নেটিজেনদের মনে বেঁধেছে এই সন্দেহের দানা। সাম্প্রতিক বেশ কিছু ছবিতে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রী সোহিনীকে। আর তাতেই অনুরাগীদের একাংশের ধারণা, অভিনেত্রী তাঁর ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। এদিকে সম্প্রতি ফেরা ছবির প্রিমিয়ারেও অভিনেত্রী সোহিনী হাজির ছিলেন না। আজকাল সোশ্যাল মিডিয়ায়ও তাঁর উপস্থিতি খানিকটা ক্ষীণ।

দুই থেকে তিন হচ্ছেন সোহিনী-শোভন

এবার যদিও এই বিষয়ে সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় — কারোর পক্ষ থেকেই এখনও কোনও আনুষ্ঠানিক বা অফিশিয়াল ঘোষণা কিংবা সিলমোহর দেওয়া হয়নি। অভিনেত্রী সোহিনী অবশ্য এখন তাঁর কাজ নিয়েই ব্যস্ত। তাঁর হাতে বর্তমানে অভিমানের মতো প্রোজেক্ট রয়েছে, এছাড়া পুজোয় অন্যতম বড় ছবি বহুরূপী ২-তেও থাকছেন অভিনেত্রী সোহিনী সরকার।

Read More- ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন কাঞ্চন-শ্রীময়ী, ইতিমধ্যেই ছবি ভাইরাল হতেই সরগরম নেটভুবনে!

এদিকে, টলি অভিনেত্রীদের মা হওয়ার গুঞ্জন অথবা জল্পনা এখন কিছু নয়। এর আগে বহু অভিনেত্রীর ক্ষেত্রেই এহেন গুঞ্জন সত্যি প্রমাণিত হয়েছে পরবর্তীকালে। আবার কখনও শুধু রটনাই। তবে এই ট্রেন্ডিং বিষয়টি আপাতত পুরোপুরি নীরবতা বজায় রেখেছেন শোভন এবং সোহিনী। তবে সত্যিই কোনো বিরাট সুখবর দেওয়ার জন্য তাঁরা কী সঠিক সময়ের অপেক্ষা করছেন, নাকি এটি শুধু নেটিজেনদের অতি-উৎসাহের ফসল, তা এবার সময়ই বলবে। তবে ভক্ত-অনুরাগীরা কিন্তু ইতিমধ্যেই আগাম শুভেচ্ছায় ভরিয়ে দিতে শুরু করেছেন এই জুটিকে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button