One World News Political: রাজনীতির ময়দানের কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ
আজ ঐতিহাসিক দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে আজ। মোট ৩৫ জন নতুন মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৪১।
One World News Political: রাজনৈতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সম্প্রসারণ
- অভিষেক ব্যানার্জীকে ঘিরে উত্তেজনা
- বিদ্যুৎ মাসুল ও সরকারি বকেয়া
One World News Political: নমস্কার, আজকের দিনের বড় রাজনৈতিক আপডেটগুলো এক নজরে দেখে নেব ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। সাথে থাকুন!
১: পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সম্প্রসারণ
আজ ঐতিহাসিক দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে আজ। মোট ৩৫ জন নতুন মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৪১। অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ও সামাজিক ভারসাম্যের দিকে বিশেষ নজর দিয়েছে নতুন সরকার।
We’re now on WhatsApp – Click to join
২: অভিষেক ব্যানার্জীকে ঘিরে উত্তেজনা
অন্যদিকে, অভিষেক ব্যানার্জীর ওপর হামলাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ। পরিস্থিতি এতটাই জটিল যে, দলীয় নেতাদের ওপর এই হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা বৈঠক শেষমেশ বাতিল করতে হয়েছে। ঘটনাটি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চলছে জোরদার বাগযুদ্ধ।
Read more:- রাজনীতির ময়দানের বাছাই করা খবর নিয়ে দেখে নিন আজকের রাজনৈতিক রাউন্ডআপ
৩: বিদ্যুৎ মাসুল ও সরকারি বকেয়া
রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র। বিদ্যুৎ মন্ত্রী অবিলম্বে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছেন এবং প্রি-পেইড মিটারিং ব্যবস্থা চালুর ওপর জোর দিয়েছেন। প্রশাসনিক স্তরে এই নির্দেশ ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
আজকের রাজনৈতিক খবরের সারসংক্ষেপ এইটুকুই। দেশ-বিদেশের আরও খবরের জন্য চোখ রাখুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়। ধন্যবাদ।






