Politics

One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন পলিটিক্যাল রাউন্ডআপ

মালদায় বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে আজই তদন্তভার হাতে নিল NIA। মূল অভিযুক্ত মফাক্কেরুল ইসলাম ইতিমধ্যেই গ্রেফতার।

One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক

হাইলাইটস:

  • মালদহ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি
  • বাংলাদেশ— ১৬ ঘণ্টা কাজে তারেক রহমান
  • ভোটের আগে ‘ঝাড়ু’ হুঁশিয়ারি মমতার

One World News Political: নমস্কার, আমি অরিন্দম। আপনারা দেখছেন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। রাজনীতির ময়দান থেকে আজকের সবথেকে তপ্ত খবরগুলো নিয়ে হাজির আমি। চলুন দেখে নেওয়া যাক আজকের ‘পলিটিক্যাল রাউন্ডআপ’।

We’re now on WhatsApp – Click to join

১: মালদহ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি!

মালদায় বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে আজই তদন্তভার হাতে নিল NIA। মূল অভিযুক্ত মফাক্কেরুল ইসলাম ইতিমধ্যেই গ্রেফতার। রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন সিইসি জ্ঞানেশ কুমার। ভোটের আগে কি তবে কেন্দ্রীয় এজেন্সির চাপ বাড়তে চলেছে বাংলায়?

২: বাংলাদেশ— ১৬ ঘণ্টা কাজে তারেক রহমান! 

ওপার বাংলার রাজনীতিতে নতুন চর্চা! টানা ১৬ ঘণ্টা কাজ করে নজির গড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় থেকে জাতীয় সংসদ, আর গভীর রাত পর্যন্ত ক্যাবিনেট মিটিং— বিরামহীন এই তৎপরতাকে আগামীর বার্তা বলছে বিএনপি। অন্যদিকে, ২০২৬-এর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের লক্ষে বড় কূটনৈতিক চাল চালল ঢাকা। টরন্টোয় আয়োজিত বিশেষ সংবর্ধনায় উজ্জ্বল বাংলাদেশের মুখ

Read more:- নির্বাচনের আগে সরগরম বাংলা থেকে শুরু করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ

৩: ভোটের আগে ‘ঝাড়ু’ হুঁশিয়ারি মমতার!

ভোটের মুখে কমিশনের ব্যাপক রদবদল নিয়ে রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল হরিরামপুরের সভা থেকে কড়া বার্তা— ‘৫০০-র বেশি অফিসার বদলি করা হয়েছে, খেলা চলছে ভয়ঙ্কর’। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে মা-বোনেদের হাতে ‘ঝাড়ু’ নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী। ব্যালট বক্সেই হবে আসল বদলা— হুঁশিয়ারি বাংলার দিদির!

আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Back to top button