Actor Dev: “ধর্ম যার যার উৎসব সবার” রামনবমীতে দেবের মুখে ‘জয় শ্রীরাম’! ‘এটা নিয়ে রাজনীতি করবেন না…’ মন্তব্য তারকা সাংসদের
দেবের কথায়, “এটা কোনও রাজনীতি পদক্ষেপ নয়। ঘাটাল এমন একটা শহর, যেখানে মানুষের মধ্যে ভালোবাসা, ভদ্রতা, আত্মীয়তা আছে। ঘাটালের সাংসদ হিসাবে আমি গর্ববোধ করি।
Actor Dev: ‘প্রতিশ্রুতির ললিপপ ঝুলিয়ে আমরা রাজনীতি করি না’, ঘাটালের ভোটারদের কাছে বিশেষ বার্তা দেবের
হাইলাইটস:
- ঘাটালে রামনবমীর অনুষ্ঠান মঞ্চে হাজির হন দেব
- তাঁর গলায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে উত্তেজনা তুঙ্গে
- এদিন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও মুখোমুখি হন দেব
Actor Dev: “ধর্ম যার যার উৎসব সবার!” বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেকথা শোনা গিয়েছে। তাঁকে দুর্গাপুজো থেকে ইদ আবার মেতে উঠতে দেখা যায় ক্রিসমাসেও। সেকথাকেই পাথেয় করে এবার এগিয়ে চলেছেন তাঁরও দলের ‘সৈনিকে’রা। এবার ঠিক একইভাবে রামনবমীতে ঘাটালের কুচপাতার ১৬ নম্বর ওয়ার্ডে রামনবমীতর অনুষ্ঠানে মাতলেন অভিনেতা সাংসদ দেব। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে তাঁর গলায় শোনা গিয়েছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। তবে যেন কেউ ধর্মের রাজনীতি না করে সে বার্তাও এদিন তুলে ধরেন দেব।
We’re now on WhatsApp- Click to join
দেবের কথায়, “এটা কোনও রাজনীতি পদক্ষেপ নয়। ঘাটাল এমন একটা শহর, যেখানে মানুষের মধ্যে ভালোবাসা, ভদ্রতা, আত্মীয়তা আছে। ঘাটালের সাংসদ হিসাবে আমি গর্ববোধ করি। কারণ, আমরা এখানে সমস্ত উৎসব যেই ভাবে পালন করি তাতে আমি গর্বিত।” ফের আগামী বছরেও রামনবমীর উৎসবে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশও করেন তারকা দেব।
We’re now on Telegram- Click to join
তিনি বলেন যে, “বন্যা থেকে বাঁচানোর জন্য রুটম্যাপ তৈরি করা হয় প্রথমে। সেখানে অধিকাংশ জমি এবং বাজার চলে এসেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন করে আবারও পরিকল্পনা করা হয়েছে। তবে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে লাগবে অনেকটা জমি। লাগবে সহযোগিতা। তাড়াহুড়ো করেই কাজ চলছে। তবে এগিয়েছে কাজ। চোখে দেখাও যাচ্ছে।”
বিজেপিকে দুষে তারকা সাংসদ দেব আরও বলেন, “যদি এক পয়সা বিজেপি দিত সাপোর্ট করতাম। ২০১৪ সাল থেকে সাংসদ আমি। বিজেপির প্রচুর বড় নেতা আছে। একটা চিঠি লিখেছে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ নিয়ে। চ্যালেঞ্জ করছি আমি। আমি যেদিন রাজনীতি ছাড়ছিলাম সেদিনই বলেছিলাম ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কোনও রাজনীতি নয়। দরকার সাধারণ মানুষের জন্য। চব্বিশে আবার রাজনীতিতে আমি ফিরে এসেছি শুধুমাত্র একটাই শর্ত যেন ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্য সরকার করে। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কথা দিয়ে গিয়েছে। আর কাজও শুরু হয়েছে।”
এদিকে, পাঁশকুড়া-ঘাটালের রাস্তা সম্প্রসারণ নিয়েও এদিন মুখ খোলেন তারকা সাংসদ দেব। তিনি দাবি করেন কে, “পাঁশকুড়া-ঘাটালের রাস্তা নিয়ে কিছু করেনি। কেন্দ্রকে চিঠি দিয়েছে আমি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভাগ করে। আজকে সেখানেই হয়ে গিয়েছে ডবল লাইন হাইওয়ে।”
তাঁর মতে, “যে কাজ করে ভয় নেই তার। যে কাজ করে না তাদের ভাবতে হয় যে কীভাবে ভোট আদায় করবে। কীভাবে ভয় দেখাবে মানুষকে।” ভোটারদের উদ্দেশে দেবের বার্তা, “প্রতিশ্রুতির রাজনীতি আমরা করি না। রাজনীতি করি না প্রতিশ্রুতির ললিপপ ঝুলিয়ে। যদি ঘাটালে তৃণমূল ভোট না পায় তবে রাজনীতি জিতে যাবে। যাঁরা কাজ করতে চান, হেরে যাবেন তাঁরা।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







