Entertainment

Tara Sutaria Photo: বিচ্ছেদের পর বিকিনি লুকে আয়নার সামনে ধরা দিয়ে ইন্টারনেট কাঁপালেন অভিনেত্রী তারা সুতারিয়া

অভিনেত্রী তারা সুতারিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এই অভিনেত্রী প্রায়শই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন।

Tara Sutaria Photo: বোল্ড লুকেও মিরর সেলফিতে ঝড় তুললেন অভিনেত্রী তারা সুতারিয়া, অভিনেত্রীর লুক দেখে অবাক নেটপাড়া

হাইলাইটস:

  • তারা সুতারিয়া একটি মিরর সেলফি শেয়ার করেছেন
  • বোল্ড লুকের সেলফিতে ইন্টারনেট কাঁপালেন নায়িকা
  • ছবিতে অনেক গ্ল্যামারাস দেখাচ্ছেন তারা সুতারিয়া

Tara Sutaria Photo: বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া তার ব্রেকআপের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনার শিরোনামে রয়েছেন। কয়েক মাস আগে বীর পাহাড়িয়ার সঙ্গে তার বিচ্ছেদ হয়। তারপর থেকেই অভিনেত্রী তারা সুতারিয়াকে সর্বত্র একাই দেখা যাচ্ছে। ব্রেকআপের পর তিনি নিজের উপর মনোযোগ দিতে শুরু করেছেন। সম্প্রতি অভিনেত্রী তারা সুতারিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁর বিকিনিতে একটি বোল্ড ছবি শেয়ার করেছেন যা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছে।

We’re now on WhatsApp- Click to join

তারা সুতারিয়ার গ্ল্যামারাস লুক 

অভিনেত্রী তারা সুতারিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এই অভিনেত্রী প্রায়শই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন।

এই স্টোরিতে অভিনেত্রী একটি কালো বিকিনি পরেছিলেন এবং ছবিতে তাঁকে অত্যন্ত গ্ল্যামারাস লাগছিল। এটি একটি মিরর সেলফি, যেখানে তারার মুখ দেখা না গেলেও তাঁর স্টাইল এবং গ্ল্যামারাস রূপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এর আগে একটি অনুষ্ঠানে ঝলমলে শাড়ি লুকে ধরা দিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী তারা সুতারিয়া। এদিন শাড়ি লুকেও অসাধারণ সুন্দরী দেখাচ্ছিলেন। তবে এবার সরাসরি বোল্ড বিকিনি লুকে ধরা দিয়ে ঘাম ঝরিয়েছেন ভক্তদের।

We’re now on Telegram- Click to join

তারা সুতারিয়ার এই বিকিনি লুকের ছবিটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এবং তার ভক্তরা এগুলো খুব পছন্দ করছেন। যদিও তিনি ছবিগুলো স্টোরি হিসেবে শেয়ার করেছিলেন, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবুও, তার অনেক ভক্ত ছবিগুলো দেখে ফেলেছেন।

Read More- ঝলমলে শাড়িতে নজর কাড়লেন তারা সুতারিয়া, অভিনেত্রীর রূপের ঝলকে মুগ্ধ নেটপাড়া

প্রসঙ্গত, শীঘ্রই যশ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’-এ দেখা যাবে তারা সুতারিয়াকে। ছবিটি থেকে তার ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে একজন দুর্ধর্ষ অ্যাকশন ওম্যান হিসেবে দেখানো হয়েছে। তারার

চরিত্রটির নাম ভেরোনিকা। তারা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, হুমা কুরেশি এবং নয়নতারা। ছবিটি আগামী ৪ঠা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button