Entertainment

Mimi Chakraborty: মিমি চক্রবর্তীকে আইনি নোটিস! অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ, ২০ লক্ষ ক্ষতিপূরণ দিতে হবে বলে নোটিস মিমিকে

৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে এসে ক্ষমা প্রার্থনা চাক মিমি চক্রবর্তী, নোটিসে এমনটাই আবেদন করা হয়েছে বনগাঁর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর। তনয় শাস্ত্রীর আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি দেওয়ানি ও ফৌজদারি, উভয় মামলারই হুঁশিয়ারি দিয়েছেন মিমিকে নোটিসে।

Mimi Chakraborty: মামলায় জামিন পেতেই মিমিকে হুঁশিয়ারি তনয়ের, বনগাঁর অনুষ্ঠান বিতর্ক এবার নিল নয়া মোড়

হাইলাইটস:

  • বনগাঁকাণ্ডে এবার নোটিস পাঠানো হল মিমিকে
  • এবার মিমিকে নোটিস পাঠাল অনুষ্ঠানের উদ্যোক্তা
  • দেরিতে আসার অভিযোগ উঠেছে মিমির বিরুদ্ধে

Mimi Chakraborty: তনয় শাস্ত্রীর পর এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিস। বনগাঁর শোয়ে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে আসার কারণে এবার নোটিস পাঠানো হল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। নোটিসে চাওয়া হল অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ টাকা, এবং এর পাশাপাশি ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণও। কেবল এখানেই শেষ নয়।

৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে এসে ক্ষমা প্রার্থনা চাক মিমি চক্রবর্তী, নোটিসে এমনটাই আবেদন করা হয়েছে বনগাঁর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর। তনয় শাস্ত্রীর আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি দেওয়ানি ও ফৌজদারি, উভয় মামলারই হুঁশিয়ারি দিয়েছেন মিমিকে নোটিসে।

We’re now on WhatsApp- Click to join

অভিযোগ উঠেছে যে, রাত ৯:৩০ আসার কথা ছিল মিমি চক্রবর্তীর। কিন্তু তিনি পৌঁছান ঠিক রাত ১১:৩০ নাগাদ। রাত ১২ টা অবধি অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল SDO বনগাঁ। এদিকে, চলতি মাসে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ওই ঘটনায় মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে, প্রথমে শুধু হেনস্থার অভিযোগই এনেছিলেন মিমি।

We’re now on Telegram- Click to join

সেই মামলার তদন্তে বাধা দিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতেও জড়ায় তনয় শাস্ত্রী এবং তার দুই সহযোগী। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তনয়কে গ্রেফতার করে ছিল পুলিশ। জানা যাচ্ছে যে, এবার তার বিরুদ্ধে উঠছে শারীরিক হেনস্থারও অভিযোগ। খবর সূত্রে, শারীরিক হেনস্থার বাড়তি একটি অভিযোগও দায়ের করা হয় তনয়ের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি নেওয়া হয় বলেই রয়েছে খবর।

ঠিক কী ঘটেছিল এদিন? 

জানা গিয়েছে, বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় রাত করে অনুষ্ঠান করতে যান মিমি চক্রবর্তী। তাঁর অভিযোগ যে, অনুষ্ঠান চলাকালীন ‘অমার্জিতভাবে’ মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলে তনয় শাস্ত্রী। এর পরবর্তীতে স্থানীয় থানায় ই-মেল মারফত অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখিত অভিযোগ দায়ের করেন।

Read More- মিমিকে হেনস্তার অভিযোগের তদন্তে বাধা পুলিশকে! বনগাঁয় গ্রেপ্তার অনুষ্ঠানের অন্যতম আয়োজক জ্যোতিষী তনয় শাস্ত্রী

পুলিশ সূত্রের খবর, মিমির অভিযোগের তদন্তের ভিত্তিতেই তনয়ের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সময়েই পুলিশের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেই সেদিন গ্রেফতার করা হয়েছিল তনয়কে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button